শিরোনামঃ-

» মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র সমূহের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে ৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

প্রকাশিত: ১২. সেপ্টেম্বর. ২০১৮ | বুধবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বেসরকারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র সমূহের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে ৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সিলেট বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও নারকস এর আয়োজনে ‘বেসিক কাউন্সিলিং কোর্সং’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) আলমপুরস্থ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: জাহিদ হোসেন মোল্লা এর সভাপতিত্বে ও সারকস এর সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ বাবু এবং দপ্তর সম্পাদক মাসরুর আলমের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ও উদ্বোধকের বক্তব্য রাখেন- সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃনাল কান্তি দেব।

Manual6 Ad Code

বিশেষ আতিথির বক্তব্য রাখেন- এসএমপি সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট প্রশিক্ষণ কর্মকর্তা সুমনা ইসলাম।

প্রশিক্ষনে উপস্থিত ছিলেন- নারকস’র সভাপতি সৈয়দ খিজির হোসেন এনু, সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম তুহিন, নিউ প্রশান্তি মাদকাসক্তি চিকিৎসা পুর্নবাসন কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মিহির দেব, পরিচালক আলম হোসেন চৌধুরী, প্রত্যাশা মাদকাসক্তি চিকিৎসা পুর্নবাসন কেন্দ্রের পরিচালক মঞ্জুর আহমদ, নারকস এর সহ-সভাপতি ও বাধন মাদকাসক্তি চিকিৎসা পুর্নবাসন কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক কামাল খান, প্রেরণা মাদকাসক্তি চিকিৎসা পুর্নবাসন কেন্দ্রের পরিচালক জামাল খান প্রমুখ।

Manual8 Ad Code

প্রশিক্ষণ সভায় বক্তারা বলেন- মাদকের ভায়ল ঘ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। বর্তমানে সব চেয়ে বড় মাদক সমস্যা ইয়াবা। যা শহর থেকে গ্রাম পর্যায়ে পৌছে গেছে। আমাদের তরুণ ও যুব সমাজকে রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে। যারা বিভিন্নভাবে আক্রান্ত তাদেরকে যথাযথভাবে চিকিৎসা সেবার মাধ্যমে সুস্থ করে তুলতে হবে। এর জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

এই সংবাদটি পড়া হয়েছে ৭০২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30