শিরোনামঃ-

» ইমরান আহমদ এম.পি’র সমর্থনে চিকনাগুল ইউ.পি যুবলীগের প্রচার মিছিল

প্রকাশিত: ১২. সেপ্টেম্বর. ২০১৮ | বুধবার


Manual6 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সিলেট ৪ (জৈন্তা গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ) আসনে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য জননেতা ইমরান আহমদ এর সমর্থনে জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়ন যুবলীগের উদ্যোগে মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় এক প্রচার মিছিল বের হয়। হজরত শাহ জালাল (রহ) কলেজ গেইট থেকে প্রচার মিছিল শুরু হয়ে সিলেট তামাবিল মহাসড়ক হয়ে স্থানীয় চিকনাগুল বাজারে পথসভা অনুষ্টিত হয়।

Manual1 Ad Code

যুবলীগ নেতা এস. কে কামালের সভাপতিত্বে ও আলমগীর হোসাইনের পরিচালনায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য জননেতা ইমরান আহমদকে পুণরায় বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সর্বস্তরের জনগন-কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

সভায় বক্তব্য রাখেন- আওয়ামীলীগ নেতা আশিক উদ্দিন, জহির উদ্দিন পীর, শাহাব উদ্দিন আহমদ, জৈন্তাপুর উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কিবরিয়া আহমদ, দপ্তর সম্পাদক মাসুক আহমদ, চিকনাগুল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সমছুর উদ্দিন নাহিদ, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল ইসলাম, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি সেলাল আহমদ, জৈন্তাপুর উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি এমদাদুল হক রাসেল, যুবলীগ নেতা সেলিম আহমদ, শাহেদ আহমদ নাবীল, আব্দুর রহিম, রমিজ উদ্দিন, সেলিম আহমদ, বাদশা মিয়া, আলীম উদ্দিন, নিধু দেব নাথ, খালেদ আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম বীর, টিপু সওদাগর, মঞ্জুর আহমদ, ইফতেখার আহমদ, রাহেল আহমদ মারুফ, শাহজালাল কলেজ ছাত্রলীগ নেতা আব্দুন নূর, মাহবুব আহমদ, আমিনুর রশীদ, ফলিক আহমদ, মেহেদী হাসান, আশরাফ হুসেন অপু, সুমন, রিপন, রাহাত, জুমেল, ইমন, অনিক, কামরুল, শামীম, আল-আমিন প্রমুখ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30