শিরোনামঃ-

» সারাবিশ্ব এখন আমাদের মর্যাদার চোখে দেখে : সুব্রত পুরকায়স্থ

প্রকাশিত: ১২. সেপ্টেম্বর. ২০১৮ | বুধবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ বলেছেন, সারবিশ্বের কাছেই এখন বাংলাদেশিরা পরিচিত হয়ে উঠেছেন। আগে বাঙালিদের অবহেলা ও বঞ্চনার চোখে দেখা হতো। কিন্তু আওয়ামী লীগ সরকার আসার পর সেই দৃশ্যপট পাল্টে গেছে, সারাবিশ্ব এখন আমাদের মর্যাদার চোখে দেখে।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণেই আমরা এই মর্যাদার অবস্থানে পৌঁছেছি। আজ উন্নয়নের সফলতার কারণে সারাবিশ্বে তিনি রোল মডেল।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন জাবেদের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন- স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল। তারা সকলেই পরীক্ষিত এবং দলের ক্রান্তিলগ্নে অগ্রণী ভূমিকা রেখেছেন। আগামীতেও দেশ এবং জাতির কল্যাণে তারা সক্রিয় থাকবেন।

Manual6 Ad Code

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ।

জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক পিংকু ধরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মহানগর শাখার সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু, জেলা শাখার সহ-সভাপতি- জালাল উদ্দিন, দ্বীন মোহাম্মদ ফয়সল, এডভোকেট মো. আলাউদ্দিন, জলিল আহমদ লিটন, জাহসিন আহমদ রিজু, সংবর্ধিত অতিথি মকবুল হোসেন জাবেদ, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের নাট্য সম্পাদক মাসুক আহমদ।

Manual2 Ad Code

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, মহানগরের অর্থ বিষয়ক সম্পাদক শাহনূর আলম, জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক ইফতেখার হোসেন মনি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিল্লাত চৌধুরী, পরিবেশ বিষয়ক সম্পাদক রুহুল আমিন তালুকদার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক সুবেলুর রহমান চৌধুরী, সহ-জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আকবর হোসেন লাভলু, সহ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক খন্দকার এনামুল হক, সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অলিউর রহমান অলি, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মনিরা আক্তার চৌধুরী জনি, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জাবেদ আহমদ, কার্যকরী সদস্য- মঞ্জুরুল ইসলাম মজনু, শাহ মোহন আলী, আতিকুর রহমান সাজ্জাদ, আশরাফুল হাসান কামরান, মোস্তফা উল্লাহ, মাহমুদুর রহমান সুজন, আব্দুর রকিব, এস. জামান জুনেদ, সাবেক ছাত্রনেতা বিপ্লব দাস, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহজাহান আহমদ, মো. আলী টিপু, কাওছার আহমদ প্রমুখ।

Manual5 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মুহিবুর রহমান।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30