- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» সিলেটের বিশ্বনাথে এক তরুণীর লাশ উদ্ধার
প্রকাশিত: ১১. সেপ্টেম্বর. ২০১৮ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজ বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে অজ্ঞাতনামা তরুণীর হাত বাঁধা ও গলায় উড়না পেছানো লাশ পাওয়া গেছে।
নিহত ওই তরুণীর বয়স আনুমানিক ১৫/১৬ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টায় উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামের বাসিন্ধা তবারক আলীর বাড়ীর সামনে পাঠাকইন-রামচন্দ্রপুর রাস্তার পার্শ্বে এই লাশটি দেখতে পান স্থানীয় লোকজন।
এসময় স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পৌছেন। এরপর সিলেট শহর থেকে সিআইডি’র ক্রাইম সিন’র একটি টিম ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য জামাল মিয়া জানান, পাঠাকইন গ্রামের তবারক আলীর বাড়ির সামনের নির্জন রাস্তায় সোমবার সন্ধ্যার পর কে বা কাহারা ওই অজ্ঞাতনামা কিশোরীর হাত বাঁধা ও গলায় উড়না পেছানো লাশ ফেলে যায়।
রাত ৯টায় গ্রামের দু’টি শিশু রাস্তা দিয়ে যাওয়ার পথে লাশটি দেখতে পেয়ে তারা দৌড়ে গিয়ে তবারক আলীকে বিষয়টি জানায়।
এসময় তবারক আলী ঘটনাস্থলে গিয়ে তাকে (ইউপি সদস্য) বিষয়টি অবহিত করেন।
খবর পেয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) সাইফুল ইসলাম, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দুলাল আকন্দ সহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছেন।
এরপর আলামত সংগ্রহের ও পুলিশকে সহযোগীতা করতে সিলেট থেকে সিআইডি’র ক্রাইম সিন’র কর্মকর্তা কাঞ্চন কুমার রায়’র নেতৃত্বে রাত ১২টায় ক্রাইম সিন’র একটি টিম ঘটনাস্থলে পৌছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ মর্গে প্রেরণের প্রস্ততি চলছে বলে জানা যায়।
এ ব্যাপারে সিআইডি’র ক্রাইম সিন’র কর্মকর্তা কাঞ্চন কুমার রায় বলেন, আমরা ঘটনাস্থলে কোন আলামত পাইনি। নিহত মেয়েটির বয়স ১৫/১৬ বছর হবে বলে আমাদের ধারণা। তবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, নিহত মেয়েটির গলায় একটি চেইন পাওয়া গিয়েছে। তবে তা স্বর্ণের কিনা নিশ্চিত হওয়া যায়নি। আলাতম সংগ্রহের জন্য সিআইডি’র ক্রাইম সিন’র সদস্যরা এসে তথ্য সংগ্রহন করেছেন।
অজ্ঞাতনামা মেয়েটিকে কেউ হত্যা করে এখানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, ২০১৭ সালে ২২ এপ্রিল একই স্হানে (প্রায় ৫০ গজের দূরত্বে) আনুমানিক বয়স ২৮ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছিল স্হানীয় পুলিশ।
এই সংবাদটি পড়া হয়েছে ৭৮৭ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর