- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» কেন্দ্র থেকে সিলেট আ’লীগে তিন নেতাকে শোকজ আর একজনকে চিঠি ইস্যু
প্রকাশিত: ১০. সেপ্টেম্বর. ২০১৮ | সোমবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ সিলেট সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর পরাজয়ের কারণে আওয়ামীলীগের তিন নেতাকে শোকজ নোটিশ পাঠিয়েছে কেন্দ্র।
এছাড়া একজনকে চিঠি দেওয়া হয়েছে।
সোমবার (১০ সেপ্টেম্বর) দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত এসব শোকজ নোটিশ ও চিঠি কুরিয়ারযোগে পাঠানো হয়েছে।
শোকজ হওয়া সিলেটের তিন নেতা হচ্ছেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
আর কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন কামরানকে নির্বাচনের বিষয়ে চিঠি দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সুত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বদর উদ্দিন কামরান সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়রপদে বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন।
এই নির্বাচনে কেন দলের নেতাকর্মীরা তার বিরুদ্ধে কাজ করলেন, কেন ৭টি ওয়ার্ডে দলীয় কাউন্সিলর প্রার্থী ছিলনা এবং সিলেট মহানগরে আওয়ামী লীগের কার্যালয় না থাকার কারণ জানাতে বলা হয়েছে কামরানকে পাঠানো চিঠিতে।
এদিকে, সিটি নির্বাচনে বিতর্কিত ভূমিকার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় শোকজ করা হয়েছে মিসবাহ উদ্দিন সিরাজ, আসাদ উদ্দিন আহমদ ও শফিউল আলম নাদেলকে।
দলীয় গঠনতন্ত্রের ৪৫ এর (খ) এবং (থ) ধারায় নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করার অভিযোগে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, এ বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে এই তিন নেতাকে।
এই সংবাদটি পড়া হয়েছে ৭৫৫ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর