শিরোনামঃ-

» বালাগঞ্জের ছেলে আবুল বাশার কাহের সিলেট থেকে নিখোঁজ

প্রকাশিত: ০৯. সেপ্টেম্বর. ২০১৮ | রবিবার


Manual8 Ad Code
সিলেট বাংলা নিউজ বালাগঞ্জ প্রতিনিধিঃ সিলেট শহর থেকে নিখোঁজের ৩ দিনেও বাড়ি ফিরেনি বালাগঞ্জের যুবক আবুল বাশার কাহের (২৮)। সে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর গ্রামের আব্দুল ওয়াহাবের ২য় পুত্র। তার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। গায়ের রং শ্যামলা।

বুধবার (৫ সেপ্টম্বর) রাত ৮টায় সিলেটের কদমতলী থেকে সে নিখোঁজ হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

Manual5 Ad Code

এছাড়া র‌্যাব-৯ এর কাছেও অভিযোগ করা হয়েছে। নিখোঁজ ঘটনার পর থেকে তাদের আত্মীয়-স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে কাহেরের মা-বাবা, ভাই-বোন সহ পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েছেন।

Manual8 Ad Code

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- আবুল বাশার কাহের ঘটনার দিন বুধবার পারিবারিক প্রয়োজনে সিলেট শহরে যান। দিন শেষে রাতে বাড়ি ফেরার পথে রাত ৮টার দিকে মুঠোফোনে বালাগঞ্জে পরিবারের লোকজনের সাথে কথা হয়।

Manual8 Ad Code

এসময় সে বাড়ি ফেরার জন্য গাড়িতে আরোহণ করেছে বলে জানিয়েছে। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরদিন বৃহস্পতিবার কাহেরের ভগ্নিপতি দক্ষিণ সুরমা উপজেলার ডুংশ্রী গ্রামের আব্দুল কাদির জিতু দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নম্বর ৩০৮।

এই সংবাদটি পড়া হয়েছে ৭০৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30