শিরোনামঃ-

» বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষ্যে ওসমানী হাসপাতাল নানা কর্মসুচি পালন করেছে

প্রকাশিত: ০৮. সেপ্টেম্বর. ২০১৮ | শনিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নানা কর্মসুচি পালন করা হয়েছে।

Manual1 Ad Code

শনিবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারী চাকুরীজবি ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিজিইপি)র উদ্যোগে সকাল সাড়ে ৯টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশ মুখ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

Manual6 Ad Code

র‌্যালীটি হাসপাতাল চত্বর ও নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় হাসপাতাল চত্বরে এসে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।

Manual5 Ad Code

সংগঠনের সহ-সভাপতি ও সিলেট এমএজি ওসমানী হাসপাতালের সিনিয়র মেডিকেল ফিজিওথেরাপিষ্ট মো. আলমগীরের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত র‌্যালী পরবর্তি আলোচনা সভায় বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সাধারণ সম্পাদক এবং ওসমানী হাসপাতালের চীপ ফিজিওথেরাপিষ্ট মো. জহিরুল ইসলাম, বাংলাদেশ সরকারী চাকুরীজবি ফিজিওথেরাপি এসোসিয়েশন এর সদস্য মো. রাসেল আহমদ, আনন্দ বনিক সহ হাসপাতালের মেডিকেল টেকনোলজিষ্ট ও ছাত্রছাত্রীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন- মানুষের গড় আয়ূ বেড়েছে, মানুষ আগের চেয়ে বেশিদিন বাঁচলেও নানা কারনেই মানুষ অসুস্থ হয়ে পড়ছে। এর সংগে প্রতিদিন কোন না কোন দূর্ঘটনায় পড়ে মানুষ ব্যাথা পেয়ে অচল বা বিছানায় পড়ে রয়েছে। এ ছাড়াও বিষন্নতা, মানসিক সমস্যা, বাতব্যাথ্য, প্যারালাইসিস তো আছেই।

Manual5 Ad Code

এসব সমস্যা থেকে রেহাই পেতে ফিজিওথেরাপির কোন বিকল্প নেই, জনগন একটু সচেতন ও ফিজিওথেরাপিষ্টদের কাছে আসলেই ব্যাথার কারনে অথবা বৃদ্ধ বয়ষে বিছনায় শুয়ে না থেকে আবারো কর্মময় জীবনে ফিরে যাওয়া সম্ভব। বক্তারা আরো বলেন- সুস্থ্য ও সচল রাখতে দেহ মন ফিজিওথেরাপি প্রয়োজন।

এই সংবাদটি পড়া হয়েছে ৮১০ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031