সিলেট বাংলা নিউজ বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার অায়োজনে যুব ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগেে উপজেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট অনুর্ধ ১৭ উদ্বোধনী অনুষ্ঠান।
শুক্রবার (৭ সেপ্টেম্বর) বিকালে বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্টিত হয়।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হক আনুষ্টানিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট অনুর্ধ ১৭ উদ্বোধন করেন।
জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী ম্যাচে বালাগঞ্জ ১-০ গোলে পূর্বপৈলনপুরকে হারিয়ে জয়লাভ করে।
দ্বিতীয় ম্যাচ বোয়ালজুড় বনাম পূর্বগৌরিপুর মধ্যকার প্রথমার্ধের খেলায় পূর্বগৌরিপুর ১-০ গোলে এগিয়ে থাকে।
মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল ও ধারাভাষ্যকার আলী হোসেন রানার যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন- বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো. মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম জালাল উদ্দিন রিপন, বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মো. আনহার মিয়া।
উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভুমি) সুমন চন্দ্র দাশ, বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, পূর্বপৈলনপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিন, পশ্চিম গৌরিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমিরু ইসলাম মধু, পূর্বগৌিরপুরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমান খলকু, বালাগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, বোয়ালজুড় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিক, প্রধান শিক্ষক মো. রফিকুল আলম, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারন সম্পাদক মো. জুনেদ মিয়া, সদস্য আইনুর আহমদ রুমন, বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের সভাপতি সাংবাদিক রজত চন্দ্র দাস ভুলন, সহ-সভাপতি প্রদীপ দাস, সাপ্তাহিক কুশিয়ারার কূল পত্রিকার প্রকাশক হুসাইন আহমদ, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাবুদ্দিন শাহীন, পূর্বগৌরিপুর ইউপি সচিব কৈলেন্দু দাস, ক্রীড়ানুরাগী ডা. এইচ এম ফজলু মো. দুলু মিয়া, আব্দুল মালেক, মিন্টু নাথ, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমির আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রুবেল আহমদ, বালাগঞ্জ ডিগ্রি কলেজের সভাপতি মো. কালাম মিয়া, ইউপি সদস্য সৈয়দ লিয়াকত আলী, আব্দুর রশীদ, ফজির আলী, রাখাল চন্দ্র দাস, সেলিম আহমদ, জাহাঙ্গীর মিয়া, সাবেক ফুটবলার দুলাল মিয়া, জাহেদ আহমদ, সানাওর হোসেন গেদনী, আঞ্জব আলী, খেলা পরিচালনা করেন আছাব আলী, মেহেদী হোসেন আলাল, শফিকুল ইসলাম, রজব আলী প্রমূখ।