শিরোনামঃ-

» বেসরকারী প্রাথমিক শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা; আটক ৫ শিক্ষক

প্রকাশিত: ০৬. সেপ্টেম্বর. ২০১৮ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বেসরকারি প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এসময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির হয়। পু‌লিশ তা‌দেরকে সেখান থেক উ‌ঠি‌য়ে দেয়ার চেষ্টা কর‌লে এবং তারা না সর‌তে চাই‌লে তাৎক্ষণিক ৫ জনকে আটক করা হয়।

Manual5 Ad Code

বৃহস্প‌তিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে এ ঘটনা ঘটে।

আটককৃতদের মধ্যে রয়েছেন- আ‌নোয়ার হো‌সেন, বজলুল আ‌মিন সরকার, নীগার সুলতানা ও বেসরকারি প্রাথমিক ম‌হিলা প‌রিষ‌দের সম্পা‌দিকা লীরা রা‌ণী দাস।

Manual6 Ad Code

পু‌লিশ ভ্যান থে‌কে লীরা রাণী দাস ব‌লেন, ‘আমরা আমা‌দের ন্যায্য দা‌বির জন্য এসেছি কিন্তু পু‌লিশ আমা‌দের অন্যায়ভা‌বে আটক করেছে।

এসময় তি‌নি আরও ব‌লেন, ‘আমা‌দের গ্রেফতার করুক আর যাই করুক আমরা আমা‌দের দা‌বি আদায় না হওয়া পর্যন্ত রাজপ‌থে থাক‌বো।’

Manual4 Ad Code

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্তকর্তা বলেন, ‘ওপরের নির্দেশ আছে। এখানে কোন কর্মসূচি তারা করতে পারবে না। ওপ‌রের নি‌র্দেশ মতো আমরা কাজ কর‌ছি। এর চে‌য়ে বেশি কিছু বল‌তে পার‌বো না।’

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৬ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031