শিরোনামঃ-

» জগন্নাথপুরের ছাত্র জমিয়তে কাউন্সিল ও কর্মী সম্মেলন সম্পন্ন

প্রকাশিত: ৩০. আগস্ট. ২০১৮ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন ছাড়া দেশের শান্তি ও কল্যাণ আশা করা যায় না : মাওলানা আব্দুল মালিক চৌধুরী

স্টাফ রিপোর্টারঃ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ২০ দলীয় জোটের অন্যতম নেতা জননেতা আব্দুল মালিক চৌধুরী বলেছেন, স্বাধীনতার ৫০ বছরের কাছাকাছি আমরা দেশকে একটি স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে পারিনি। যদিও শাসক গোষ্ঠী মধ্যম আয়ের দেশ বললেও এখনও দিনমজুর শ্রমিক ৮ ঘন্টার জায়গায় ১৬ ঘন্টা শ্রম দিয়েও তার পরিবারের সদস্যদের বরণপূষণের দায়িত্ব পালন করতে পারে নি। মন্ত্রী, এমপিরা এলাকার উন্নয়ন ও দেশের উন্নয়নের কথা বললেও তারা কাঙ্খিত উন্নয়ন দেখাতে পারিনি। এখনও অনেক মানুষ দু বেলা পেঠ ভরে ভাত খেতে পারে না। মাথা ঘুচাবার মত ঘর নেই।

তাই দেশের কাঙ্খিত উন্নয়ন স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষের প্রয়োজন। কোরআন সুন্নাহ শিক্ষা ছাড়া সোনার মানুষ তৈরি করা যাবে না। সৎ, যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন ছাড়া দেশের শান্তি ও কল্যাণ আশা করা যায় না।

Manual4 Ad Code

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ২০ দলীয় জোটের অন্যতম নেতা জননেতা আব্দুল মালিক চৌধুরী জগন্নাথপুর নারিকের তলা বাজারে ছাত্র জমিয়ত আয়োজিত কর্মী ও কাউন্সিলর অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

শাখা সভাপতি মাওলানা ছদরুল আমিনের সভাপতিত্বে ও ছাত্রনেতা হাফিজ আব্দুল হাইর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, জমিয়তে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইউরোপ জমিয়তের যুগ্ম-মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জমিয়তে উলামা ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাওলানা সৈয়দ ময়নুল ইসলাম ক্বাসেমী।

Manual7 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সভাপতি হাফিজ মাহমুদুল হাসান।

Manual2 Ad Code

বিশেষ বক্তার বক্তব্য রাখেন- ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারন সম্পাদক এম বেলাল আহমদ চৌধুরী, যুগ্ম-সাধারন সম্পাদক ছাত্রনেতা রেজাউল হক এলএলবি, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাশরুর আহমদ তুহিন, সিলেট মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ খলিল উল্লাহ মাহবুব, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের যুগ্ম-সাধারণ সম্পাদক ওলিউর রহমান সোহাগ, উপজেলা ছাত্র জমিয়তের সদস্য সচিব শাহীনুর রহমান শাহীন, যুবনেতা বজলুর রহমান, ছাত্রনেতা ইব্রাহিম খলিল, ইউসুফ আহমদ, খলিলুর রহমান, বুহান উদ্দিন, এনামুল হক, মাছুম বিল্লাহ, শিহাব আহমদ ও হাসান আহমদ প্রমুখ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৩৯ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031