শিরোনামঃ-

» বঙ্গবন্ধুর কবর জিয়ারতে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আওয়ামী লীগ নেতৃবৃন্দ

প্রকাশিত: ২৮. আগস্ট. ২০১৮ | মঙ্গলবার


Manual7 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ সিলেট -৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেনের উদ্যোগে সোমবার (২৭ আগষ্ট) টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করলেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

গত রবিবার (২৬ আগষ্ট) রাত ১০ টায় আওয়ামীলীগ নেতা সরওয়ার হোসেনের নেতৃত্বে গোলাপগঞ্জ বিয়ানীবাজার উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সহ ওয়ার্ড আওয়ামীলীগের প্রায় তিন শতাধিক নেতৃবৃন্দ নিয়ে বিশাল গাড়ী বহর নিয়ে গোলাপগঞ্জের সরকারি এমসি একাডেমী ও কলেজ মাঠ থেকে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন।

Manual8 Ad Code

নেতৃবৃন্দ গতকাল সোমবার (২৭ আগষ্ট) বিকেল ৪টায় বঙ্গবন্ধুর মাজারে পৌছালে তাদেরকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহমুদ হাসান বাবুল, গোপালগঞ্জের টুঙ্গীপাড়া পৌরসভার মেয়র শেখ আহমদ হোসাইন মির্জা, স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মস্তফা। নেতৃবৃন্দ সেখানে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত ছাড়াও দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন এবং জাতির জনক ভবনে রক্ষিন পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর নেতৃবৃন্দ ওই দিন রাতে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন। মাজার জিয়ারতে বনানী থানা ও ঢাকা মহানগর আওয়ামীলীগের ১৯নং ওয়ার্ডের অন্যতম নেতা আলহাজ্ব ইন্জিনিয়ার আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর শ্রমিকলীগের সভাপতি এম শাহরিয়ার সেলিম, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুস সামাদ জিলু, সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাবুল আহমদ লকুছ,ঢাকাদক্ষিন ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নুকুল রাম মালাকার, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মোঃমখলিছুর রহমান, ফুলবাড়ি ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউ পি সদস্য আং রাজ্জাক রেজা, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, ফুলবাড়ি ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ এমরুল,উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম জেড এম আলম, বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাদ উদ্দিন, ইমরান আহমদ চৌধুরী, রাজিব আহমদ প্রমুখ নেতৃবৃন্দ অংশ নেন।

Manual3 Ad Code

বঙ্গবন্ধুর মাজার জিয়ারতে অংশগ্রহণকারী বেশ কয়েকজন নেতাকর্মী জানান- আমরা দীর্ঘ দিন থেকে জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতি করে যাচ্ছি। কিন্তু আমাদের সৌভাগ্য হয়নি জাতির পিতার মাজার জিয়ারত করার। আমাদের অনেকের সামর্থ্যও নেই যে টুংগীপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করবো। আজ সেই সুযোগ করে দিয়েছেন সরওয়ার হোসেন ভাই। আমরা উনার কাছে চির ঋনি ও কৃতজ্ঞ। আমাদের বেশ কয়েকজন নেতা সরওয়ার হোসেন ভাইয়ের কাছে বঙ্গবন্ধুর মাজার জিয়ারতের ইচ্ছেটা প্রকাশ করেছিলাম। সেই ইচ্ছেটা আজ আমাদের পূরণ হয়েছে।

Manual6 Ad Code

এ ব্যাপারে কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সিলেট-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সরওয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন- গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের প্রত্যেকটি ইউনিয়নের মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক।

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলার আওয়ামীলীগ নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর মাজার জিয়ারতের আশা পূরণ করতে পেরে আমি।নিজেকে ধন্য মনে করছি। তিনি আজীবন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের সেবা করে যেতে পারেন এই দোয়া কামনা করেন।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৪৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930