শিরোনামঃ-

» সিলেটে ঈদের জামাতে ৩ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করবে এসএমপি

প্রকাশিত: ২০. আগস্ট. ২০১৮ | সোমবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেটের ঈদ জামাত নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে ৩ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করবে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। যেকোন ধরনের নাশকতা ঠেকাতে ঈদগাহে শুধুমাত্র জায়নামাজ ছাড়া আর কিছু নিয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হবে। এমনকি মুঠোফোন নিয়েও ঈদগাহে প্রবেশ করা যাবেনা বলেও জানিয়েছেন মহানগর পুলিশের কর্মকর্তারা।

Manual7 Ad Code

সোমবার (২০ আগষ্ট) সকালে নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এসব কথা জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ।

Manual1 Ad Code

এসময় এসএমপি’র পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৩৩ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031