শিরোনামঃ-

» ট্রাফিক আইন সম্পর্কে জেনে নিন কোন অপরাধে কি শাস্তি হতে পারে

প্রকাশিত: ১১. আগস্ট. ২০১৮ | শনিবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ সারাদেশে মোটরগাড়ির সঙ্গে পাল্লা দিয়ে বেরেই চলেছে অন্যান্য জানবাহন; বাড়ছে সড়ক দূর্ঘটনা। মোটরগাড়ি চালানোর আইন-কানুন না জানা কিংবা আইন-কানুনকে তোয়াক্কা না করার প্রবণতাই এসব দূর্ঘটনার মূল কারণ। পৃথিবীর অন্য দেশগুলোর মতো বাংলাদেশেও রয়েছে মোটরগাড়ির জন্য প্রযোজ্য বিশেষ আইন। যা অমান্য করলে আপনার বিরুদ্ধে জরিমানা কিংবা মামলা হতে পারে। অতএব রাস্তায় গাড়ি নিয়ে নামার আগে জানতে হবে এর সাথে সংশ্লিষ্ট আইন ও বিধি সমূহ।

Manual4 Ad Code

১৯৮৩ সালের ‘মোটরযান আইন’ অনুযায়ী কোন অপরাধে কি শাস্তির বিধান আছে তা সংক্ষেপে পাঠকদের কাছে তুলে ধরা হল-

Manual1 Ad Code

  • নিষিদ্ধ হর্ণ/হাইড্রোলিক হর্ণ ব্যবহার: জরিমানা ১০০ টাকা (ধারা: ১৩৯)
  • আদেশ অমান্য বাধা সৃষ্টি ও তথ্য প্রদানে অস্বীকৃতি: জরিমানা ৪০০ টাকা {ধারা: ১৪০(১)}
  • ওয়ানওয়ে সড়কে বিপরীত দিকে গাড়ি চালানো: জরিমানা ২০০ টাকা {ধারা: ১৪০(২)}
  • অতিরিক্ত গতি বা নির্ধারিত গতির চেয়ে দ্রুত গতিতে গাড়ি চালানো: জরিমানা ৩০০ টাকা, অপরাধের পুনরাবৃত্তি করলে: জরিমানা ৫০০ টাকা (ধারা: ১৪২)
  • দূর্ঘটনা সংক্রান্ত যে সকল অপরাধ থানায় ব্যবস্থা নেওয়া হয় নাই: জরিমানা ৫০০ টাকা, অপরাধের পুনরাবৃত্তি করলে: জরিমানা ১০০০ টাকা (ধারা: ১৪৬)
  • নিরাপত্তা বিহীন অবস্থায় গাড়ি চালানো: জরিমানা ২৫০ থেকে ১০০০ টাকা (ধারা: ১৪৯)
  • কালো বা অতিরিক্ত ধোঁয়া বের হওয়া মোটরযান ব্যবহার: জরিমানা ২০০ টাকা (ধারা: ১৫০)
  • মোটরযান আইনের সাথে সঙ্গতিবিহীন অবস্থায় গাড়ি বিক্রয় বা ব্যবহার, গাড়ির পরিবর্তন সাধন: জরিমানা ২০০০ টাকা (ধারা: ১৫১)
  • রেজিষ্ট্রেশন সার্টিফিকেট বা ফিটনেস সার্টিফিকেট অথবা রুট পারমিট ব্যতীত মোটরযান ব্যবহার: জরিমানা ১৫০০ টাকা, অপরাধের পুনরাবৃত্তি করলে: জরিমানা ২৫০০ (ধারা: ১৫২)
  • অনুমোদন বিহীন এজেন্ট বা ক্যানভাসার নিয়োগ: জরিমানা ৫০০ টাকা, অপরাধের পুনরাবৃত্তি করলে: জরিমানা ১০০০ টাকা (ধারা: ১৫৩)
  • অতিরিক্ত মাল বা অনুমোদিত ওজন অতিক্রম পূর্বক গাড়ি চালনা: জরিমানা ১০০০ টাকা, অপরাধের পুনরাবৃত্তি করলে: জরিমানা ২০০০ টাকা (ধারা: ১৫৪)
  • বীমা ব্যতীত গাড়ি চালানো: জরিমানা ৭৫০ টাকা (ধারা: ১৫৫)
  • অনুমতি ব্যতীত গাড়ি চালানো: জরিমানা ৭৫০ টাকা (ধারা: ১৫৬)
  • প্রকাশ্য সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি: জরিমানা ৫০০ টাকা (ধারা: ১৫৭)
  •  গাড়ীর ব্রেক কিংবা কোন যন্ত্র অথবা গাড়ির বডি কিংবা স্পিড গর্ভণর সীল বা ট্যাক্সি মিটারের উপর অন্যায় হস্তক্ষেপ করা: জরিমানা ৫০০ টাকা (ধারা: ১৫৮)
  • যে সকল অপরাধের জন্য মোটরযান আইনে সুনির্দিষ্ট কোন শাস্তির ব্যবস্থা নেই: জরিমানা ২০০ টাকা, অপরাধের পুনরাবৃত্তি করলে: জরিমানা ৪০০ টাকা (ধারা: ১৩৭)।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৬৩ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031