শিরোনামঃ-

» আলোকচিত্রী শহিদুল আলমের চিকিৎসার আদেশের বিরুদ্ধে শুনানি মুলতবি

প্রকাশিত: ০৯. আগস্ট. ২০১৮ | বৃহস্পতিবার


Manual7 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় রিমান্ডে থাকা দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলমকে চিকিৎসা দিতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি মুলতবি করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৯ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

Manual7 Ad Code

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শহিদুলের পক্ষে আইনী কার্যক্রম পরিচালনা করেন ব্যারিস্টার সারা হোসেন।

Manual5 Ad Code

এর আগে গত ৭ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় রিমান্ডে থাকা শহিদুল আলমকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসার নির্দেশ দেন হাইকোর্ট। সেই সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকদের বৃহস্পতিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার  মধ্যে শহিদুল আলমের শারীরিক অবস্থার প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন আদালত। সেই আদেশ অনুযায়ী ইতিমধ্যেই চিকিৎসকদের প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে।

দুপুর ২টায় বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৯২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930