শিরোনামঃ-

» শাহ মীর আব্দুর রহিম মামুপীর (রহঃ) এর ১২তম বার্ষিক উরুস সম্পন্ন

প্রকাশিত: ০৭. আগস্ট. ২০১৮ | মঙ্গলবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট শহরের খাদিমপাড়া মীর মহল্লা পীর বাড়িতে পীরে কামিল হযরত শাহ মীর আব্দুর রহিম মামুপীর (রহঃ) দরবার শরীফের ১২তম বার্ষিক উরুস সম্পন্ন হয়েছে।

Manual5 Ad Code

গত রবিবার ও সোমবার (৫ ও ৬ আগস্ট) উরুস মোবারক অনুষ্ঠানে ভক্তবৃন্দের পাশাপাশি সকল শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

উরুসে আগত ভক্তবৃন্দদের জন্য সর্বপ্রকার নিরাপত্তা নিশ্চিত ছিল। এর পূর্বে ৩ আগস্ট বার্ষিক উরুস সফলের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

এ সভায় শাহ মীর আব্দুর রহিম মামুপীর (রহঃ) দরবার শরীফের ১২তম বার্ষিক উরুস সফলভাবে সম্পন্ন করতে প্রশাসনের সাহায্য কামনা করা হয়। এরই ধারাবাহিকতায় প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার নিরাপত্তা ছিল। দু দিন ব্যাপী উরুস মাহফিলের শেষে সোমবার ফজর নামাজের পূর্বে ও পরে যিকির আজকার করা হয়। ফজরের নামাজের পর দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন পীরজাদা মীর শহিদুল ইসলাম সজল, আব্দুল আহাদ, মাখন মিয়া, জামাল পাশা, জাহাঙ্গীর, আব্দুল খালিক, মো. ইকবাল, কয়ছর আহমদ, মো. বেলাল আহমদ, মুহিদ মিয়া, মো. সুজন আহমদ, নাছির, জাবেদ, আয়না, বচ্ছেদ মেহের, আজাদ মিয়া, ইরন সুমন, ইয়াছিন মানিক প্রমুখ।

এছাড়াও গ্রামের যুব সমাজ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৭০৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30