শিরোনামঃ-

» ৩০ জুলাই নির্বাচনে আহত বিএনপির এজেন্ট সুমনকে দেখতে তাঁর বাসায়আরিফুল হক চৌধুরী

প্রকাশিত: ০২. আগস্ট. ২০১৮ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ১৭নং ওয়ার্ডের দরগা গেইট সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরীর ধানের শীষের এজেন্ট দায়িত্ব পালনরত অবস্থায় ছাত্রলীগের হামলায় গুরুতর আহত ছাত্রদল নেতা আহমদ সুমনকে দেখতে তার বাসভবনে যান সিসিক’র সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

Manual4 Ad Code

বুধবার (১ আগস্ট) বিকেলে আরিফুল হক চৌধুরী সুমনের বাসভবনে গিয়ে তার খোজখবর নেন এবং আশু সুস্থ্যতা কামনা করেন।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ, কেন্দ্রীয় ছাত্রদলে সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী, ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সামাদ আহমদ, আফজল, তারেক সহ বিএনপি, ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

ছাত্রদল নেতা আহমদ সুমন ১৭নং ওয়ার্ডের দরগা গেইট সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের এজেন্ট ছিল। দুপুর দেড়টায় হঠাৎ করে ছাত্রলীগ নেতৃবৃন্দ কেন্দ্র দখল করে ব্যালেট বাক্স নিতে চাইলে সুমন বাধা দেয়। এতে তার উপর ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের নেতৃবৃন্দ হামলা করে। হামলায় গুরুতর আহত হন ছাত্রদল নেতা সুমন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30