শিরোনামঃ-

» জামানত বাজেয়াপ্ত; জামায়াত প্রার্থী সহ ৪ জনের

প্রকাশিত: ৩১. জুলাই. ২০১৮ | মঙ্গলবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বেশ রাখঢাক করে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আসলেও জামানত বাতিল হওয়া ঠেকাতে পারলেন না যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দল জামায়াত সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সেই সাথে আরো ৩ প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারালেন।

Manual8 Ad Code

জামানত হারানো বাকী ৩ জন হলেন- ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতিকের ডা. মোয়াজ্জেম হোসেন খান, সিপিবি-বাসদের মই প্রতীকের মোঃ আবু জাফর ও স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের।

Manual4 Ad Code

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এবার মোট ভোটার ছিলেন ৩ লক্ষ ২১ হাজার ৭৩২ জন এবং নির্বাচনে ভোট পড়েছে ১ লক্ষ ৯১ হাজার ২৮৯ টি। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মোট কাস্টিং ভোটের ৮ ভাগের কম ভোট পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার নিয়ম রয়েছে। সেই হিসেব অনুযায়ী জামানত বাঁচাতে হলে ২৩ হাজারের বেশি ভোট পাওয়ার কথা। কিন্তু নির্বাচনে জামায়াত সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের পেয়েছেন ১০৯৪৫ ভোট।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৭৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30