শিরোনামঃ-

» সিসিক-এ ৭ মেয়র প্রার্থী কে কত ভোট পেয়েছেন

প্রকাশিত: ৩১. জুলাই. ২০১৮ | মঙ্গলবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী এবং আওয়ামীলীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ছাড়াও আরো মেয়র প্রার্থী ছিলেন- সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী ডা. মো. মোয়াজ্জেম হোসেন, সিপিবি-বাসদ মনোনীত প্রার্থী আবু জাফর, নাগরিক কমিটির প্রার্থী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সচেতন নাগরিক সমাজের প্রার্থী মো. এহছানুল হক তাহের।

সোমবার (৩০ জুলাই) অনুষ্ঠিত নির্বাচনে কামরান-আরিফ ছাড়া বাকী ৫ প্রতিদ্বন্ধী প্রার্থীর জামানত বাতিল হবে।

নির্বাচনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের চেয়ে ৪,৬২৬ ভোটে এগিয়ে রয়েছেন।

নির্বাচন কমিশনের আঞ্চলিক অফিস থেকে প্রকাশিত ১৩২টি কেন্দ্রের মধ্যে আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৯০,৪৯৬ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৫,৮৭০ ভোট।

Manual4 Ad Code

মহানগর জামায়াতে ইসলামির আমির এহসানুল মাহবুব জুবায়ের টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১০,৯৫৪ ভোট;

Manual1 Ad Code

ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী ডা. মো. মোয়াজ্জেম হোসেন হাত পাখা প্রতীকে পেয়েছেন ২১৯৫ ভোট;

সিপিবি-বাসদ মনোনীত প্রার্থী আবু জাফর মই প্রতীকে পেয়েছেন ৯০০ ভোট;

নাগরিক কমিটির প্রার্থী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বাসগাড়ি প্রতীকে পেয়েছেন ৫৮২ ভোট;

Manual7 Ad Code

এবং সচেতন নাগরিক সমাজের প্রার্থী মো. এহছানুল হক তাহের হরিণ প্রতীক নিয়ে পেয়েছেন ২৯২ ভোট।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৯৭৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30