শিরোনামঃ-

» কামরানের সমর্থনে মহানগর ইমাম সমিতির গণসংযোগ

প্রকাশিত: ২৬. জুলাই. ২০১৮ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে সিলেট মহানগর ইমাম সমিতির উদ্যোগে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (২৬ জুলাই) নগরীর একটি হোটেলে মতবিনিময় শেষে তালতাল, মির্জাজাঙ্গাল, বদর বাজার এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

গণসংযোগ পূর্বে মতবিনিময় সভায় ইমাম সমিতির সভাপতি মাওলানা নরুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

Manual5 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, এডভোকেট মাহবুব আলম এমপি, সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট মুস্তাক আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রুহেল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ চেয়ারম্যান, ছাতক উপজেলা চেয়ারম্যান ওলিউর রহমান বকুল, আওয়ামীলীগ নেতা কবিরুল ইসলাম কবির।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ইমাম সমিতির সহ-সভাপতি মাওলানা সালাহ উদ্দিন একরাম, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলা উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা আব্দুস সালাম, সদস্য মাওলানা আব্দুল করিম, মাওলানা কাউসার আহমদ, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৭২৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30