শিরোনামঃ-

» রবিদাস সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

প্রকাশিত: ২০. জুলাই. ২০১৮ | শুক্রবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান শুক্রবার (২০ জুলাই) দুপুরে নগরীর বাগবাড়ি নরসিংটিলা এলাকায় রবিদাস সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। কামরান নগরীর বৃহত্তর বাগবাড়ি নরসিংটিলায় গেলে সেখানে সংগঠনের নেতৃবৃন্দসহ উপস্থিত লোকজন তাকে স্বাগত জানান।

Manual4 Ad Code

তিনি সকলের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের আশীর্বাদ ও নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এলাকাবাসী নির্বাচনে সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস দেন বদর উদ্দিন কামরানকে।

সংগঠনের নরসিংটিলাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহানগর রবিদাস সমাজকল্যাণ সংস্থার সভাপতি মতি লাল রবিদাস।

সাধারণ সম্পাদক মনোরঞ্জন রবিদাস ও মণি রবিদাসের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় মেয়র প্রার্থী কামরান বলেন, সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শ জনপদ। এখানে বসবাসকারী সবাই পরস্পরের সুখ-দুঃখের সঙ্গী। বিভিন্ন ধর্মের লোকজনের পরস্পরের সাথে চমৎকার সম্পর্ক বিরাজমান।

Manual7 Ad Code

কামরান বলেন, নগরীর উন্নয়ন ও নগরবাসীর কল্যাণে দীর্ঘদিন কাজ করেছি। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া তথা বঞ্চিত লোকদের জীবনমান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছি।

ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত রাখবো। তিনি বলেন, দেশবাসীর প্রিয় প্রতীক নৌকা হচ্ছে সাম্য ও সম্প্রীতির প্রতীক। নৌকা বিজয়ী হলে সমাজ ও রাষ্ট্রে সম্প্রীতির বন্ধন দৃঢ় হয়।

Manual7 Ad Code

তাই আগামী ৩০ জুলাইয়ের নির্বাচনে ধর্ম-বর্ণ নির্বিশেষ সবাই নিজ নিজ মূলবান ভোট দিয়ে স্বাধীনতার প্রতীক নৌকাকে বিজয়ী করুন।

Manual4 Ad Code

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা আমরু মিয়া, শুভা রানী দাস, আবু রবিদাস, কুম রবিদাস, শফি লাল রবিদাস, জয়কৃষ্ণ রবিদাস, সঞ্জিত রবিদাস, মাধব রবিদাস, সঞ্জু রবিদাস, রতন রবিদাস, দাদুল রবিদাস প্রমুখ।

 

এই সংবাদটি পড়া হয়েছে ৯০৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30