শিরোনামঃ-

» মণিপুরীদের ভালোবাসায় সিক্ত হলেন কামরান

প্রকাশিত: ১৭. জুলাই. ২০১৮ | মঙ্গলবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান মণিপুরীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন।

Manual1 Ad Code

মঙ্গলবার (১৭ জুলাই) সকালে তিনি নগরীর আম্বরখানা-মণিপুরীপারায় গণসংযোগে গেলে সেখানকার সকল বয়সের লোকজন তাকে স্বাগত জানান। এসময় কামরান সকলের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের আশীর্বাদ ও নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। তারাও নির্বাচনে সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস দেন।

এসময় বদর উদ্দিন আহমদ কামরান বলেন- দেশবাসীর প্রিয় প্রতীক নৌকা হচ্ছে সাম্য ও সম্প্রীতির প্রতীক। নৌকার বিজয়ী হলে সমাজ ও রাষ্ট্রে সম্প্রীতির বন্ধন দৃঢ় হয়। তাই আগামী ৩০ জুলাইয়ের সিলেট সিটি নির্বাচনে ধর্ম-বর্ণ নির্বিশেষ সবাই নিজ নিজ মূলবান ভোট দিয়ে স্বাধীনতার প্রতীক নৌকাকে বিজয়ী করুন।

মেয়র প্রার্থী কামরান বলেন- সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শ জনপদ। এখানে বসবাসকারী বিভিন্ন ধর্মের লোকজনের পরস্পরের সাথে রয়েছে চমৎকার সম্পন্ন। সবাই পরস্পরের সুখ-দুঃখের সঙ্গী। কারো কোন অনুষ্ঠান হলে সবাই মিলে তা উপভোগ করেন। আর এ সম্পর্ক আরো দৃঢ় করতে এবারের নির্বাচনে নৌকা প্রতীককে জয়ী করুন।

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, সেলিম আহমদ, অ্যাডভোকেট আফছর আহমদ, বেলাল খান, বেনু ভুষণ ব্যানার্জী, পরিমল সিং, লিকজিং সিংহ, প সিং, প্রমোদ সিংহ, নিকজিত সিং, সুতরাং সিং, খোকন মিয়া, সুব্রত সামন্ত সরকার, শফিক উদ্দিন ইমদাদ হোসেন ইমু, বখতিয়ার হোসেন প্রমুখ।

Manual1 Ad Code

পরে বদর উদ্দিন আহমদ কামরান সমর্থকদের সাথে নিয়ে আম্বরখানা সুনামগঞ্জ রোড, হাউজিং এস্টেট রাস্তার মুখ এলাকায় গণসংযোগ করেন।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30