শিরোনামঃ-

» নৌকার জন্য ভোট চেয়ে মানুষের ভালবাসা অর্জন করতে হবে : আহমদ হোসেন

প্রকাশিত: ১৬. জুলাই. ২০১৮ | সোমবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, স্বাধীনতার প্রতীক, জননেত্রী শেখ হাসিনার প্রতীক। দেশের উন্নয়নে আওয়ামীলীগের কোন বিকল্প নেই। এবার সিলেটের মানুষ নৌকার পক্ষে গনজোয়ার তুলেছেন। নেত্রীর নির্দেশ অনুযায়ী আমাদেরকে মানুষের দ্বারে দ্বারে গিয়ে নৌকার জন্য ভোট চেয়ে মানুষের ভালবাসা অর্জন করতে হবে। তিনি আগামী ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে নৌকা ও কামরানকে বিজয়ী করার আহ্বান জানান।

Manual2 Ad Code

তিনি রবিবার (১৬ জুলাই) ২০ ও ২১নং ওয়ার্ডে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ও নৌকা মার্কার সমর্থনে গণসংযোগকালে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, ছমর উদ্দিন মানিক, মহানগর আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, এডভোকেট আফসর আহমদ, সানাওর, পংকজ পুরকায়স্থ, আলী হোসেন খোকন, আব্দুল আহাদ মিরণ, ইসমাইল মাহমুদ সুজন, আব্দুল মতিন, আব্দুজ জহুর, হেলাল আহমদ, শাহজাহান মেম্বার, নুরুল আমিন, সয়েদুর রহমান মুন্না, এডভোকেট সিরাজ, ঝলক দাস, আজির উদ্দিন, ফয়সল মেম্বার, সোহেল আহমদ, তুহিন আহমদ, ফজলু মিয়া, মতিউর রহমান, ইমতিয়াক চৌধুরী, ফাহিম আহমদ, সাহিদা তালুকদার, রওশন আরা আক্তার, তাসলিমা ইউসুফ, রজনী, শিরিন আক্তার, হাসিনা আক্তার ডলি, তাইজ আক্তার, রিনা আক্তার, আমিনা বেগম, ঝুমা আক্তার, লাকি বেগম, নাজমা আক্তার, সুমাইয়া আক্তার, আয়শা বেগম প্রমুখ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30