শিরোনামঃ-

» সিলেটে ভাসুরের হাতে ছোট ভাইয়ের স্ত্রী গুরুতর আহত

প্রকাশিত: ১৬. জুলাই. ২০১৮ | সোমবার

Manual2 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ছোট ভাই শরিফ আহমদের স্ত্রী রেবিন বেগম (৩০) এর উপর হামলা চালিয়েছেন ভাসুর শামসুদ্দিন। হামলায় রেবিন বেগম গুরুতর আহত হন।

রবিবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার নোয়াগাঁও গ্রামে তার নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

Manual8 Ad Code

শশুরালয়ে ভাসুর শাসুদ্দিন, স্ত্রী রোকেয়া বেগম, ছেলে মাহফুজ আহমদ কর্তৃক ধারালো অস্ত্র দিয়ে রেবিন বেগম মাথায় আঘাত করেন। বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের ৪র্থ তলার ৬নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

Manual5 Ad Code

জানা যায়, রবিবার (১৫ জুলাই) বিকেলে শরিফ আহমদের স্ত্রী রেবিন বেগম নিজ বসভিটার গাছ কাটতে বাঁধা দেন রেবিন। তার বাঁধার মুখে ক্ষিপ্ত হয়ে শামসুদ্দিন, তার স্ত্রী রোকেয়া বেগম ও ছেলে মাহফুজ আহমদ তাকে বেধরক মারধর শুরু করে। এক পর্যায়ে শামসুদ্দিন দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন। এতে গৃহবধূ রেবিন গুরুতর আহত হন।

এসময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন রেবিনকে তাদের হাত থেকে উদ্ধার করে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশংকাজনক হলে তাকে তাৎক্ষণিক সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে রেবিন অবস্থা আশংকাজনক। এর আগেও কয়েকবার তার ভাসুররা তাকে মারধর ও নির্যাতন করেছেন।

Manual2 Ad Code

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30