শিরোনামঃ-

» ছাত্রদল নেতা ফাহিমের বাসায় পুলিশী তল্লাশী : জেলা ও মহানগর ছাত্রদলের নিন্দা

প্রকাশিত: ১৪. জুলাই. ২০১৮ | শনিবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ফাহিম রহমান মৌসুমের বাসায় পুলিশী তল্লাশি ও পরিবারের সদস্যদের সাথে অসৌজন্যমুলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

শুক্রবার (১৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন- সিলেট সিটি নির্বাচনে ধানের শীষের প্রচারনায় বাঁধা ও জনগণের মনে ভীতি সৃষ্টি করার লক্ষেই আওয়ামীলীগ পুলিশী ন্যাক্কারজনকভাবে নেতা-কর্মীদের বাসা-বাড়িতে তল্লাশি চালাচ্ছে। পুলিশের অহেতুক হয়রানী, ওয়ারেন্ট মামলা না থাকা স্বত্বেও নেতাকর্মীদের বাসা-বাড়িতে গিয়ে তল্লাশী না করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।

Manual8 Ad Code

বিবৃতিদানকারী নেতৃবৃন্দ হলেন- জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদ্বীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930