শিরোনামঃ-

» সিসিক নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন ৬ জন প্রার্থী

প্রকাশিত: ০৯. জুলাই. ২০১৮ | সোমবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজঃ সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েও নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন ৬ জন প্রার্থী। ফলে মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৯৬ জন প্রার্থীর মধ্যে লড়াই হবে।

Manual4 Ad Code

সোমবার (৯ জুলাই) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল।

এদিকে রবিবার ২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সোমবার আরোও ৪ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

Manual2 Ad Code

মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন- সাধারণ কাউন্সিলর পদে ৮নং ওয়ার্ডের মো. সিরাজ খান, ২৫নং ওয়ার্ডের আফজাল উদ্দিন, ১৪নং ওয়ার্ডের সিরাজুল ইসলাম শামীম, ২০নং ওয়ার্ডের মিঠু তালুকদার রয়েছেন।

Manual1 Ad Code

সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আলীমুজ্জামান এমন তথ্য জানিয়েছেন।

Manual3 Ad Code

আলীমুজ্জামান আরো জানান- মনোনয়নপত্র প্রত্যাহারের দিন শেষে নির্বাচনে মেয়র পদে অংশ নিচ্ছেন ৭ জন প্রার্থী। সাধারণ কাউন্সিলর পদে অংশ নিচ্ছেন ১২৭ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২ জন প্রার্থী রয়েছেন।

তিনি জানান- মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ১৯৬ প্রার্থী এবার সিসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৭৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30