শিরোনামঃ-

» কামরানের সমর্থনে সিওমেক’র মতবিনিময় সভায় এডভোকেট মিসবাহ সিরাজ

প্রকাশিত: ০৯. জুলাই. ২০১৮ | সোমবার

Manual2 Ad Code

দেশ ও জাতির স্বার্থে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করুন

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন- বর্তমান সরকার স্বাস্থ্যবান্ধব সরকার। এ সরকার চিকিৎসা খাতে ব্যাপক উন্নতি সাধন করেছেন। তিনি বলেন, দেশ ও জাতির স্বার্থে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। পাশাপাশি তিনি আগামী ৩০ জুলাই সিলেট সিটি নির্বাচনে দলমত নির্বিশেষে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে জয়ী করার আহ্বান জানান।

Manual1 Ad Code

তিনি সোমবার (৯ জুলাই) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালের সকল শাখার কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।

Manual3 Ad Code

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর সভাপতি, আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান সভাপতিত্বে ও সিওমেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সজল দেবের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বাংলাদেশ বিএমএ সিলেট শাখার সভাপতি ও সাচিপ সিলেটের আহ্বায়ক অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক কাউন্সিলর আব্দুল খালিক, মহানগর আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন বক্স সালাই, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুগ্ম-আহ্বায়ক মুশফিক জায়গীরদার, আসাদুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল হাদী, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার।

Manual8 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিওমেক ছাত্রলীগ সভাপতি ডা. সৌরভ সরকার, সাধারণ সম্পাদক ডা. সজল দেব, ইন্টার্ণ চিকিৎসক পরিষদ ছাত্রলীগ সভাপতি ডা. অরূপ কুমার খা, সাধারণ সম্পাদক ডা. মো. নাহিদ খান সোহাগ, সিওমেক সেবা তত্ত্বাবধায়ক শিউলি আক্তার, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট শাখার প্রধান উপদেষ্টা পরিমল বণিক, সভাপতি শামীমা নাসরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলেমান আহমদ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দু ভট্টাচার্য্য, সহ-সভাপতি ভ্রান্তিবালা, রুবি শাহা, খাদিজা আক্তার, জুবেদা আক্তার, সবিতা রানী দে, কোষাধ্যক্ষ রেবা রানী পাল, তৃতীয় শ্রেণির সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল খায়ের, ৪র্থ শ্রেণি সভাপতি মো. আব্দুল জব্বার, সাধারন সম্পাদক ইমরান আহমদ প্রমুখ ছাড়াও সিওমেক শাখার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৭২৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30