শিরোনামঃ-

» ফেইসবুকে সিলেট-১ আসনে প্রার্থী চেয়ে প্রচারণায় বিস্ময় প্রকাশ

প্রকাশিত: ০৫. জুলাই. ২০১৮ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

ড. মো. এনামুল হক চৌধুরীর বিস্ময় ও মিডিয়াতে বিবৃতি

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ আমি ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা পরিষদের একজন সদস্য।

Manual1 Ad Code

সম্প্রতি সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেইসবুকে আমাকে সিলেট-১ আসনের প্রার্থী চান লিখে কে বা কারা আমার কোন সম্মতি ছাড়াই কয়েকটি পোষ্টার ছড়িয়ে দিয়েছেন। এই পোষ্ট দেখে আমি বিস্মিত হয়েছি।

যার সাথে আমার ন্যুনতম কোন সম্পর্ক নেই। সিলেট-১ আসনে বিএনপি থেকে নির্বাচন করতে দীর্ঘদিন থেকে মাঠে সক্রিয় রয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা আমার বন্ধুবর খন্দকার আব্দুল মুক্তাদির। দল চাইলে তিনি মনোয়ন পাবেন।

বাংলাদেশ এখন চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। আমাদের দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সহধর্মিনী তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে দীর্ঘদিন থেকে কারান্তরীণ রয়েছে। আমাদের দল বিএনপি বর্তমানে কঠিন সময় পার করছে।

Manual8 Ad Code

আমাদের সামনে বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দেয়া ফরমায়েসী সাজা বাতিলের দাবীতে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে স্বোচ্ছার হওয়া ছাড়া এই মুহুর্তে আর বড় কিছু নেই।

Manual6 Ad Code

বর্তমানে ক্ষমতাসীন স্বৈরাচারী সরকারকে ক্ষমতা থেকে সরাতে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে আমাদের আরো বেশী সক্রিয় হতে হবে। আমাদের সামনে এখন একটাই লক্ষ্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধার। আমি আপনাদের ভাই বন্ধু এবং স্বজন হিসেবে পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৮০২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30