শিরোনামঃ-

» সিলেট সিটি নির্বাচনে আপিল করছেন সতন্ত্র প্রার্থী এহছানুল হক তাহের

প্রকাশিত: ০৩. জুলাই. ২০১৮ | মঙ্গলবার


Manual8 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাতিলকৃত মনোনয়ন নিয়ে আপিল করতে যাচ্ছেন সতন্ত্র প্রার্থী মো. এহছানুল হক তাহের। সে লক্ষ্যে সোমবার (২ জুলাই) তিনি সিলেট নির্বাচন কর্মকর্তা বরাবর জাবেদা নকলের আবেদন করেছেন।

তাছাড়া জাবেদা নকল হাতে পাওয়া মাত্রই আজ মঙ্গলবার (৩ জুলাই) অথবা আগামীকাল বুধবার (৪ জুলাই) সতন্ত্র প্রার্থী মো. এহছানুল হক তাহের তার মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল দাখিল করবেন।

সুত্র জানায়, আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকালে ৯ জন মেয়র প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। বাকি ৬ জনের মনোনয়নপত্র গ্রহণযোগ্য হয়েছে বলে জানায়।

Manual4 Ad Code

সোমবার (২ জুলাই) মেয়র প্রার্থীদের মনোনয়ন বাছাইকালে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হচ্ছেন- এহসানুল হক তাহের, মুক্তাদির আহমদ তাপাদার ও কাজী জসিম।

Manual3 Ad Code

এরা ৩ জনই স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর আগে রবিবার (১ জুলাই) থেকে মনোনয়ন বাছাই শুরু হয়। সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আলীমুজ্জামান মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নিশ্চিত করেন।

Manual3 Ad Code

মনোনয়ন বাতিল হওয়া সতন্ত্র প্রার্থী মো. এহছানুল হক তাহের জানান- সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আমি সতন্ত্র মেয়র প্রার্থী।

নির্বাচন কমিশন আমার মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন। তাই আমি আমার মনোনয়ন বাতিল ঘোষনার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করব। সেই লক্ষে প্রয়োজনীয় কাগজাতের কপি উত্তোলনের জন্য সোমবার আবেদন করেছি।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930