শিরোনামঃ-

» বাংলাদেশ আন্তঃজেলা ঐক্য পরিষদ সিলেটের আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত: ০১. জুলাই. ২০১৮ | রবিবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আন্তঃজেলা ঐক্য পরিষদ সিলেটের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি গঠন উপলক্ষ্যে শুক্রবার (২৯ জুন) রাতে সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্ট ফটো সাংবাদিক মামুন হাসানের সভাপতিত্বে ও মো. রবিউল ইসলাম রুবেলের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক মামুন হাসান (গাইবান্ধা)-কে আহ্বায়ক ও ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম খান (ময়মনসিংহ)-কে সদস্য সচিব এবং মো. রবিউল ইসলাম রুবেল (রংপুর)-কে যুগ্ম-আহ্বায়ক করে ৩৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আন্তঃজেলা ঐক্য পরিষদ সিলেট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাংবাদিক সংগ্রাম সিংহ (মৌলভীবাজার), মো. নাইমুল হক চৌধুরী (সিলেট), মো. মাহবুবুল হক (নেত্রকোনা), মো. সাইফুল আলম পারভেজ (কিশোরগঞ্জ), শফিকুল ইসলাম শফিক (কিশোরগঞ্জ), খুর্শেদ বিন ইছহাক (চট্টগ্রাম), মো. গোলাম সারোয়ার (বরিশাল), এডভোকেট মো. আবুল কাশেম (সুনামগঞ্জ), মো. আনোয়ার হোসেন রাসেল (শেরপুর), ইঞ্জিনিয়ার আব্দুর রহিম (জামালপুর), মো. শাহ আলম (কিশোরগঞ্জ) মো. মিজানুর রহমান (ময়মনসিংহ), মো. আজহারুল ইসলাম মানিক (নেত্রকোনা), পারভেজ আহাম্মেদ (নীলফামারী), মো. আলী আহমদ (সিলেট), মো. নজরুল ইসলাম (গাইবান্ধা), শেখ আখতারুজ্জামান আক্তার (কিশোরগঞ্জ), মো. ইকবাল হোসেন খান (নেত্রকোনা), আব্দুল জলিল (টাঙ্গাইল), সুমন আলী (জামালপুর), মো. শামীম (জামালপুর), সাইফুজ্জামান চৌধুরী (চট্টগ্রাম), প্রকৌশলী মো. আবু নাসের (ফেনী), মো. সেলিম মজুমদার (চাঁদপুর), সাংবাদিক শেখ নাসির (খুলনা), এম এ সাত্তার (রংপুর), হাবিবুর রহমান আহসান (কিশোরগঞ্জ), ডা. জাকারিয়া মাহমুদ (কুড়িগ্রাম), মো. আজিজুল গণি রাজু (মৌলভীবাজার), মো. মেহেদী হাসান (খুলনা)।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৯০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30