- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» নিরপেক্ষ আচরণ না করলে নির্বাচন সুষ্ঠু হবে না : ড. বদিউল আলম মজুমদার
প্রকাশিত: ৩০. জুন. ২০১৮ | শনিবার
স্টাফ রিপোর্টারঃ সুজন-সুশাসনের জন্য নাগরিক এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন- সরকার ও প্রশাসন নিরপেক্ষ আচরণ না করলে নির্বাচন সুষ্ঠু হবে না। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে তাদেরকে পক্ষপাতমূলক আচরণ করা থেকে বিরত থাকতে হবে।
শুক্রবার (২৯ জুন) সিলেট নগরীর একটি হোটেলে ‘আসন্ন সিটি করপোরেশন নির্বাচন : নাগরিক ভাবনা’- শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ড. বদিউল আলম মজুমদার।
তিনি আরও বলেন- নির্বাচনের মধ্যদিয়ে একদিকে যেমন মানুষ নির্বাচন পরিচালনায় কমিশনের আন্তরিকতা, সক্ষমতা, নৈতিকতা, সাহসিকতা ইত্যাদি দিকগুলো পরখ করার সুযোগ পাবে। অপরদিকে এই নির্বাচনগুলোকে জনপ্রিয়তা যাচাইয়ের পরিমাপক হিসেবেও বিবেচনায় নেবে ভোটাররা। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার, রাজনৈতিক দল, নির্বাচনী দায়িত্বে নির্বাচিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ও সমর্থক এবং ভোটারদেরও রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এর ব্যত্যয় ঘটনে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।
বৈঠকে বিভিন্ন পেশার লোকজন তাদের মতামত তুলে ধরে বলেন, আসন্ন সিলেট সিটি নির্বাচনে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান করা নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব। যাতে ভোটাররা সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচন করতে পারেন সেদিকে তাদের লক্ষ্য রাখতে হবে। ভোটাররা ভোট কেন্দ্রে যাতে নির্বিঘ্নে যেতে পারে এবং ভোট দিতে পারে সেটা নিশ্চিত করতে হবে। আচরণবিধি সহ গুরুত্বপূর্ণ বিষয়ে নির্বাচন কমিশনকে ছাড় দিলে চলবে না। ভোট নিরপেক্ষ ও শান্তিপূর্ণ চান ভোটাররা। এর বাইরে তাদের চাওয়ার কিছু নেই।
সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এবং সুজনের সমন্বয়ক আব্দুল হালিম ও জেলা সম্পাদক অ্যাডভোকেট শাহ শাহেদা আক্তারের পরিচালনায় আলোচনায় অংশ নেন- জেলা বারের সাবেক সভাপতি এইউ শহিদুল ইসলাম শাহিন, সিপিবি’র সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্রাচার্য্য, সুজনের সহ-সভাপতি অ্যাডভোকেট শিরিন আক্তার, জণকল্যান সংসদের সভাপতি জামিল চৌধুরী, অ্যাডভোকেট মুজিবুর রহমান, সাংস্কৃতিক কর্মী রজত কান্তি গুপ্ত, কবি আবিদ ফায়সাল, পরিবেশ কর্মী আব্দুল করিম কীম, মিজানুর রহমান, সালেহ আহমদ, ফরিদা ইয়াসমিন, আবদুর রহমান, হাছিনা বেগম চৌধুরী প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৯০ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর