শিরোনামঃ-

» মহানগর জামায়াতের সদস্যদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা

প্রকাশিত: ৩০. জুন. ২০১৮ | শনিবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ আসন্ন সিলেট সিটি নির্বাচনে সিলেট নাগরিক ফোরাম মনোনীত মেয়র পদপ্রার্থী, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন- সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আধ্যাত্মিক রাজধানী গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।

সকল অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করে সিলেটকে শান্তির নগরীতে পরিনত করার অঙ্গিকার নিয়েই আমার নির্বাচনী পথ চলা। সকল মতের ও পথের মানুষের সমন্বয়ে ভ্রাতৃত্বপূর্ণ সমাজ বিনির্মান করে শান্তি, সুশাসন ও উন্নয়ন নিশ্চিত করতে সিলেট নাগরিক ফোরাম মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সর্বশক্তি নিয়ে নির্বাচনী ময়দানে ঝাপিঁয়ে পড়তে হবে।

Manual3 Ad Code

তিনি শুক্রবার (২৯ জুন) সিলেট মহানগর জামায়াতের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিশিষ্ট শিক্ষাবিদ উপাধ্যক্ষ আব্দুস শাকুরের সভাপতিত্বে ও নগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট আব্দুর রবের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর জামায়াতের সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ।

Manual2 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জামায়াত নেতা হাফিজ মশাহিদ আহমদ, মু.আনোয়ার আলী, শ্রমিক কল্যান ফেডারশনের মহানগর সহ-সভাপতি ফারুকুজ্জামান খান, জামায়াত নেতা রফিকুল ইসলাম, মু. শাহেদ আলী ও শ্রমিক কল্যান ফেডারেশনের ভারপ্রাপ্ত সেক্রেটারী ইয়াসীন খান প্রমুখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৮৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30