- মোহাম্মদ আবুল ফজল অ্যাডভোকেট আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- ফ্যাসিস্ট সরকারের মেয়র সিলেট নগরীর উন্নয়ন না করে লুটপাটের মহোৎসব করেছে : ইমদাদ হোসেন চৌধুরী
- সিম কোম্পানীগুলোর অর্থ আত্মসাতের প্রতিবাদে গণজমায়েত, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
- ‘ঘাটতি ও চমকে ভরা বাজেট সফল করতে ওয়াদা পূরণ জরুরি’-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
- বিশ্ব রক্তদাতা দিবসে সিলেটে ২৬ জন বীর রক্তদাতাকে বিশেষ সম্মাননা
- অন্যান্য ৭টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদেরও দায়িত্ব গ্রহণ
- জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
- সিটির পরিচ্ছন্ন কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ
- উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
» সাবেক মেয়র কামরানের নামে ফেইসবুকে ভূয়া আইডি; সতর্ক থাকার আহ্বান
প্রকাশিত: ৩০. জুন. ২০১৮ | শনিবার
স্টাফ রিপোর্টারঃ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র পদে লড়ছেন বদর উদ্দিন আহমদ কামরান। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে নির্বাচনী নানা প্রচারণা আর কার্যক্রম শুরু করেছেন তিনি।
সম্প্রতি বদর উদ্দিন আহমদ কামরানের নামে ফেসবুকে সার্চ দিলে কয়েকটি অ্যাকাউন্ট পাওয়া যায়। এছাড়াও তার নামে রয়েছে অসংখ্য ভুয়া পেজ। আর সেসব ভুয়া আইডি ও পেজ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের ছবি, স্ট্যাটাস ও নিউজ লিংক পোস্ট করা হচ্ছে। একই সাথে সিলেটের বিভিন্ন শ্রেণীপেশার লোকজনকে এই আইডি থেকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো হচ্ছে।
গত ২৬ জুন বদর উদ্দিন আহমদ কামরান নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট চালু করা হয়েছে। সেই ফেসবুক প্রোফাইলে প্রবেশ করলে দেখা যাচ্ছে কামরানের একটি ছবি প্রোফাইল পিকচার এবং ॥’উন্নয়নের জন্য নৌকা॥’ শিরোনাম আর কামরানের ব্যক্তিগত ছবি সহ কাভার পিকচার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেই অ্যাকাউন্ট থেকে নির্বাচনী প্রচারণা ও কার্যক্রমের নানা ছবি পোস্ট করা হচ্ছে।
তবে সেখানে কামরানে ঠিকানা উল্লেখ করা হয়েছে পাকিস্তানে!! পাকিস্তানের সিলেট লাইনস, সিন্ধ এলাকায় সেই কামরানের হোম সিটি উল্লেখ করা হয়েছে। সেই সাথে জুড়ে দেয়া হয়েছে একটি মোবাইল নম্বর (০১৭২৭৬৫০৪৮৯)। যেটি কল করলে বন্ধ পাওয়া যাচ্ছে।
ধারণা করা হচ্ছে, ওই ফেসবুক অ্যাকাউন্টের বিশ্বস্ততা অর্জনে আপাতত কামরানের নির্বাচনী নানা প্রচারণা ও কার্যক্রমের ছবি পোস্ট করা হচ্ছে। পরবর্তীতে মেয়রপ্রার্থী কামরানের নামে অপপ্রচার ছড়িয়ে দিতে এই অ্যাকাউন্টটি ব্যবহার করা হচ্ছে।
এ ধরণের আশংকা জানিয়ে বদর উদ্দিন আহমদ কামরান জানান- আমার নামে কয়েকটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ধরণের ছবি প্রকাশ করা হচ্ছে। পাকিস্তান ঠিকানা দিয়ে আমার নামে যে ফেসবুক আইডি সেটি আমি খুলিনি। তিনি তার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এ ভূয়া আইডির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবেন বলেও জানান।
তিনি জানান- আমার নামে দু’টি অ্যাকাউন্ট রয়েছে। এছাড়া অন্য কোন একাউন্টের দায়ভার আমার উপর নেই।
সিলেট সিটি করপোরেশনের সাবেক জননন্দিত মেয়র কামরান এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৭৫ বার
সর্বশেষ খবর
- মোহাম্মদ আবুল ফজল অ্যাডভোকেট আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- ফ্যাসিস্ট সরকারের মেয়র সিলেট নগরীর উন্নয়ন না করে লুটপাটের মহোৎসব করেছে : ইমদাদ হোসেন চৌধুরী
- সিম কোম্পানীগুলোর অর্থ আত্মসাতের প্রতিবাদে গণজমায়েত, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
- ‘ঘাটতি ও চমকে ভরা বাজেট সফল করতে ওয়াদা পূরণ জরুরি’-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর