শিরোনামঃ-

» ঐক্য ন্যাপ সভাপতি পংকজ ভট্টাচার্য্য সিলেট আসছেন শুক্রবার

প্রকাশিত: ২৮. জুন. ২০১৮ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ ঐক্য ন্যাপ কেন্দ্রীয় সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন ন্যাপ সিপিবি’র যৌথ গেরিলা বাহিনীর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা পংকজ ভট্টাচার্য্য শুক্রবার (২৯ জুন) সিলেট আসছেন।

Manual2 Ad Code

ঐদিন তিনি নগরীর শহীদ সোলেমান হলের সাহিত্য আসর কক্ষে জেলা ঐক্য ন্যাপ আয়োজিত কর্মী সম্মেলন ও সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল মোনায়েম নেহেরু।

পরদিন শনিবার (৩০ জুন) বেলা ১২টায় তিনি সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জেলা ঐক্য ন্যাপ আয়োজিত কর্মী সম্মেলন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

এদিকে, কর্মী সম্মেলনকে সামনে রেখে জেলা ঐক্য ন্যাপের এক সভা বুধবার অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল পালের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- জেলা সাংগঠনিক সম্পাদক দেবব্রত রায় দিপন, দি এইডেড হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক সমীরণ পুরকায়স্থ, অবসরপ্রাপ্ত ব্যাংকার মোহিনী রঞ্জন তালুকদার, গোপেন্দ্র সমাজপতি, সবিতা পুরকায়স্থ, নির্মল চন্দ্র ধর রুনু, কুমার গণেশ পাল ও মীর আনসার আহমদ প্রমুখ।

Manual5 Ad Code

কর্মী সমাবেশ সফলের লক্ষ্যে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিকস মিডিয়া, দলের সকল নেতাকর্মী, প্রগতিশীল সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতি যথাসময়ে উপস্থিত কামনা করেছেন জেলা সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30