শিরোনামঃ-

» বালাগঞ্জে বন্যার্তদের পাশে এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ

প্রকাশিত: ২০. জুন. ২০১৮ | বুধবার

Manual3 Ad Code

বালাগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের বন্যায় আক্রান্তদের দেখতে সেখানে যান বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা জজ কোর্টের পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

মঙ্গলবার (১৯ জুন) বিকালে তিনি বোয়ালজুর ইউনিয়নের নশিয়রপুর গ্রামের প্লাবিত এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি ব্যনার্তদের খোঁজখবর নেন এবং সহায়তার আশ্বাস দেন।

এসময় তিনি বলেন- ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বের হয়েছি। আপনাদের দুর্ভোগ দেখে গেলাম। আপনাদের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়া হচ্ছে। শুধু ত্রাণ সামগ্রীই নয়, আপনারা যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন, বন্যার পর তাদের প্রত্যেককে পুনর্বাসনও করা হবে সরকারের পক্ষ থেকে।

Manual4 Ad Code

এছাড়া বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদেরকে আহ্বান জানান এ আওয়ামী লীগ নেতা।

Manual8 Ad Code

এসময় তার সাথে ছিলেন- মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম শায়েস্তা, জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম ইছন প্রমুখ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৮৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30