শিরোনামঃ-

» সিসিক নির্বাচনে সর্ব কনিষ্ট প্রার্থী হিসেবে সলমান চৌধুরীর মনোনয়ন সংগ্রহ

প্রকাশিত: ২০. জুন. ২০১৮ | বুধবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সর্ব কনিষ্ট প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাংবাদিক সলমান আহমদ চৌধুরী।

Manual6 Ad Code

মঙ্গলবার (১৯ জুন) জেলা নির্বাচন অফিসার মো. আলাউদ্দিনের কাছ থেকে এই মনোনয়ন সংগ্রহ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- সুরমা ভিউ টুয়েন্টিফোর ডটকম‘র সম্পাদক এমদাদুল হক সোহাগ, মহানগর ছাত্রলীগ নেতা রুবেল মুন্সি মহিন, ব্যবসায়ী আদনান শাহ প্রমুখ।

Manual5 Ad Code

মনোনয়ন সংগ্রহের পর সলমান চৌধুরী জানান- বাংলাদেশ নির্বাচন কমিশনের সব নির্বাচনী আইন মেনে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমাদের প্রধানমন্ত্রী চান তরুনদের নেতৃত্বে দেশ এগিয়ে যেতে, আমিও একজন তরুণ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি।

আমাকে দেখে তরুণরা উৎসাহিত হবে। আর নির্বাচনে জয়-পরাজয় অবশ্যই আছে। আমি চাই একটি সুন্দর ও সুশৃঙ্খল নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটুক। আম‍ার বিশ্বাস সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে আমি বিজয়ী হব।

Manual6 Ad Code

উল্লেখ্য যে, গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জের বাঘা গ্রামে। তার বাবা মরহুম ইকবাল আহমদ চৌধুরী ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন কর্মকর্তা। ৫ ভাই-বোনের মধ্যে সলমান চৌধুরী ৪র্থ।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮১ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930