শিরোনামঃ-

» সিলেটে হিউম্যানিটি ফর আর্থ আয়োজিত ইয়ুথ এন্ডিং হাঙ্গার সহযোগিতায় প্রতিবন্ধী ও অসহায় শিশুদের মাঝে ঈদ উপহার বস্ত্র সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ১২. জুন. ২০১৮ | মঙ্গলবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেটে হিউম্যানিটি ফর আর্থ আয়োজিত ইয়ুথ এন্ডিং হাঙ্গার শাহপরাণ ইউনিট সিলেট এর সহযোগিতায় প্রতিবন্ধী ও দুস্থ- অসহায় ছিন্নমূল শিশুদের মাঝে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার বস্ত্র (জামা-কাপড়) বিতরণ করা হয়েছে।

Manual1 Ad Code

সোমবার (১১ জুন) দুপুর ২টায় নগরীর ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে সিলেটে হিউম্যানিটি ফর আর্থ আয়োজিত প্রতিবন্ধী শিশু ও দুস্থ- অসহায় ছিন্নমুল শিশুদের মাঝে এ ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- হিউম্যানিটি ফর আর্থ সদস্য রাইমা আক্তার রুমা। এতে পরিচালনা করেন হিউম্যানিটি ফর আর্থ সদস্য মো. সালমান মিয়া।

ফাউন্ডার অব হিউম্যানিটি ফর আর্থ এর সভাপতি কামাল আলী গাজীর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল।

Manual8 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- খাদিমপাড়া ৫নং ওয়ার্ড ইউপি সদস্য কবির আহমদ, খাদিমপাড়া (৪,৫,৬) ওয়ার্ড ইউপি সদস্য সাজেদা বেগম।

Manual8 Ad Code

এতে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সদস্য রবিউল আহমদ, মো. মেহেদী হাসান, রিমা বেগম, আখলিমা বেগম সহ প্রমুখ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ৫০ জন প্রতিবন্ধী ও দুস্ত-অসহায় শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮২ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930