শিরোনামঃ-

» জিল্লু ও আশরাফ‘র রুহের মাগফিরাত কামনায় এতিমদের সাথে ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত: ১২. জুন. ২০১৮ | মঙ্গলবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও ইলিয়াছ মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদ‘র যুগ্ম-আহবায়ক শহীদ জিল্লুল হক জিলু, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মরহুম আশরাফুল হক তালুকদার আশরাফ‘র রুহের মাগফিরাত কামনায় সিলেট জেলা ছাত্রদলের সদস্য ও শহীদ জিল্লুল হক জিলু স্মৃতি পরিষদ‘র সাংগঠনিক সম্পাদক ছদরুল ইসলাম লোকমান‘র ব্যক্তিগত উদ্যোগে সোমবার (১১ জুন) নগরীর পশ্চিম পীর মহল্লাহ এলাকায় শাহপরান এতিম মাদ্রাসায় এতিমদের সাথে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্নার মাগফিরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, বিএনপির ভারপাপ্ত চেয়ারম্যান মজলুম জননেতা তারেক রহমানের দীর্ঘায়ূ  কামনা করা হয়।

Manual4 Ad Code

এ সময় এতিমদের সাথে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, সমাজসেবক রোটারিয়ান সৈয়দ বাহারুল ইসলাম রিপন, শহীদ জিল্লুল হক জিলুর বড় ভাই স্বেচ্ছাসেবকদল নেতা আহমেদ আহসান মাহবুব, সিলেট মহানগর বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক মাসুক আহমদ, ২৭নং ওয়ার্ড বিএনপি ও স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন চৌধুরী, সিলেট জেলা ছত্রদলের যুগ্ম-সম্পাদক আফছর খান, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মিনহাজ পাঠান, সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, ৭নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক কামাল আহমদ, স্বেচ্ছাসেবকদল নেতা লাল মিয়া, আকির হোসেন, সফিক মিয়া, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য শেখ সামছুদ্দিন সামছুল, মোস্তফা হোসেন সম্রাট, সেলিম মেম্বার, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক গণসংযোগ বিষয়ক সম্পাদক জহিরুল ইলাম আলাল, ছাত্রদল নেতা মাহফুজ আহমদ রেজা, সিলেট পলিটেকনিক ইন্সিটিটিউড ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল কাদের, সিলেট জেলা ছাত্রদলের সদস্য এস এম তাহফিম, লায়েক আহমদ, নজরুল ইসলাম, মনির মিয়া ও সিলেট পলিটেকনিক ইন্সিটিটিউড’র ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদ’র আহবায়ক মুস্তাফিজুর রহমান প্রমুখ।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫২১ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930