শিরোনামঃ-

» ফুড ব্যাংকিং টিম সিলেটের উদ্যোগে পথ তারার সাথে ইফতার-২০১৮

প্রকাশিত: ০২. জুন. ২০১৮ | শনিবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ ‘ডাস্টবিনে নয় অসহায় মানুষের মুখে অন্ন’ এই স্লোগানকে সামনে রেখে গুটি কয়েক স্বপ্নবাজ তরুণদের হাত ধরেই ১৫ সেপ্টেম্বর ২০১৭ খ্রি: থেকে পথ চলা শুরু হয় স্বার্থহীন সমাজকল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় ফুডব্যাংকিং টিম সিলেট এর। যা এখনো চলমান রয়েছে।

Manual6 Ad Code

সিলেট শহরের যেকোন ধরনের অনুষ্ঠানের খাবার অবশিষ্ট রয়ে গেলে, সেই খাবার সংগ্রহ করে বিতরণ করে দেয় রাস্তার ধারে পড়ে থাকা অসহায় মানুষের হাতে। আমাদের টিমের কল সেন্টার ২৪ ঘন্টা খোলা থাকে। যার কারনে মানুষজন খাবারের জন্য কল দিলে ১০-২০ মিনিটের মধ্যে সেই জায়গায় পৌছে যায় ফুড ব্যাংকিং টিম সিলেটের স্বেচ্ছাসেবকগণ। মানুষের দান করা খাবারগুলো নিয়ে আসা হয় টিমের অস্থায়ী কার্যালয়ে এবং সেখান থেকে প্যাকেটিং করে বিতরণ করা হয়।

এরই মধ্যে সিলেট শহরের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে প্রায় অর্ধ শতাধিক বার কল পেয়ে খাবার বিতরণ করতে সক্ষম হয়েছে ফুড ব্যাংকিং টিম। এই টিমের সদস্যগণ শুধু অন্যের খাবার নয় প্রতি মাসে একবার নিজেদের পকেটের টাকা জমিয়ে অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।

Manual7 Ad Code

তারই ধারাবাহিকতায় ফুড ব্যাংকিং টিম সিলেটের সকল সদস্যগণ নিজেদের টাকা থেকে রমজান মাসে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতারি বিতরণ কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করে।

শুক্রবার (১ জুন) খাবার বিতরণ করে দেয়া হয় নগরী সব কয়টি পয়েন্টে। এই কার্যক্রমের মধ্যে আওতাভুক্ত ছিল রিক্সা ড্রাইভার, ভিক্ষুক, অসহায় ও সুবিধাবঞ্চিত রোজাদারদের মাঝে বিতরণ করে দেয়া হয় খাবার প্যাকেটগুলো। ব্যস্ত নগরীর বন্দর বাজার, জেররোড, নয়াসড়ক, কাজিটুলা, ঈদগাহ, শিশু পার্ক পয়েন্ট, উপশহর, সুবহানিঘাট, কুমার পাড়া, নাইওরপুল, ক্বিন ব্রিজ, তালতলা, জিতু মিয়ার পয়েন্ট, লামাবাজার, রিকাবিবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, মেডিকেল, মদিনা মার্কেট পয়েন্টগুলোতে দল বেঁধে ছুটে চলে এক ঝাঁক উদ্যোমী সদস্যের দল।

ইফতার বিতরণ শেষ সকল সদস্য মিলে বন্দরবাজার ফ্লাইওভার ব্রীজের উপর বসে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন করা হয়।

Manual7 Ad Code

উক্ত ইফতার বিতরণ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- ফুড ব্যাংকিং টিমের এডমিন প্যানেলের মো. মাহবুব খান, জাহিদ হাছান ইমন, রাকুল সিংহ, মো. রাসেল মিয়া, রুহুল আমিন রুহেল, বাবুল আহমদ, মো. আবুল মোস্তাক, মো. মিসবাউল হক, মাসুদুর রহমান মাসুদ, ইছমতারা ইসলাম নিলা।

সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তারেক আহমদ, সাইদুল ইসলাম, মুন্না আহমদ, শহিদুল ইসলাম, নাবিল আহমদ, এম এ সামাদ, ওলিউল হাসান, নুসরাত জাহান, আহনাফ আহমদ, জুয়েল আদনান, মামুনুর রহমান, অর্পা, মিলাদ খান, প্রণয় দাস, জুবের আহমদ, খালেদ আহমদ, আরমান হাসান, অনুরাগ মোদক অনিক, মামুন হোসেইন, তালাল ওয়াজিহ তানিম, হুসাইন আহমদ, শামীম আহমদ, রুমানা আক্তার, মুনিরা আহমদ বুশরা খানম, নৌশীন শেখ সহ অন্যান্য সদস্যগণ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯৭ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930