শিরোনামঃ-

» কুমিল্লার ২ মামলার জামিন আপিলেও স্থগিত বেগম খালেদা জিয়ার মামলা

প্রকাশিত: ৩১. মে. ২০১৮ | বৃহস্পতিবার

Manual3 Ad Code

এসবিএন ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কুমিল্লার ২ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন ২৪ জুন পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। এই সময়ের মধ্যে নিয়মিত আপিল করতে বলা হয়েছে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (৩১ মে) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়ার পক্ষে ছিলেন- অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও এ জে মোহাম্মদ আলী।

Manual8 Ad Code

গত ২৯ মে কুমিল্লায় নাশকতার ২ মামলায় দেওয়া ৬ মাসের জামিন আদেশ স্থগিত করেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। একইসঙ্গে মামলা দুটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য  ৩১ মে দিন ধার্য করেন আদালত।

Manual6 Ad Code

এ ছাড়া ওইদিন নড়াইলের মানহানি মামলার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন আদালত। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ২৮ মে কুমিল্লায় নাশকতার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। গত ২০ মে কুমিল্লা ও নড়াইলের পৃথক তিন মামলায় হাইকোর্টের অনুমতির পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে জামিন আবেদন দাখিল করা হয়।

এরপর গত ২১ মে আদালতে খালেদা জিয়ার দুই মামলায় জামিন শুনানির দিন ধার্য থাকলেও প্রস্তুতি না থাকার বিষয়টি আদালতকে অবহিত করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এরপর আদালত তার আবেদন মঞ্জুর করে এ বিষয়ে গত ২২ মে শুনানির দিন ধার্য করেন। এদিন আংশিক শুনানি নিয়ে মামলাটি ২৩, ২৪ ও ২৭ মে আবারো শুনানি হয়। সেই শুনানি শেষে আদালত গত ২৮ মে খালেদা জিয়াকে ছয় মাসের জামিন আদেশ দেন। এরপর সে আদেশ স্থগিত চেয়ে একইদিন রাষ্ট্রপক্ষ আপিল করে।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬২৩ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031