শিরোনামঃ-

» মদনমোহন কলেজ কমার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৩১. মে. ২০১৮ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের কমার্স ক্লাবের আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল বুধবার (৩০ মে) নগরীর জিন্দাবাজারস্থ ফুড প্যালেস চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান ও ক্লাবের উপদেষ্টা অধ্যাপক প্রদীপ কুমার দে এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ক্লাবের অন্যতম উপদেষ্টা, কলেজের তারাপুর ক্যাম্পাস ইনচার্জ ও ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক জয়ন্ত দাস।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- কলেজের প্রাক্তন ছাত্র, কর্মাস ক্লাবের প্রতিষ্ঠাতা ও নির্বাহী কমিটির আহবায়ক দিদার ইবনে তাহের লস্কর।

Manual4 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মদন মোহন কলেজের অধ্যাপক তামান্না ইয়াসমিন, কমার্স ক্লাবের প্রাক্তন ডাইরেক্টর আশরাফুল হক, মদন মোহন কলেজের প্রভাষক শাকিল আহমদ ও সুয়েব আহমদ।

কমার্স ক্লাবের পরিচালক ৪র্থ বর্ষের জুনেদ আহমদের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন- ৪র্থ বর্ষের এসকে ফুয়াদ আহমদ।

Manual5 Ad Code

অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন ৪র্থ বর্ষ ফাইনালের সাফওয়ান আহমদ, ৩য় বর্ষের জান্নাত জামিল, ২য় বর্ষের নাইম আশরাফ, ১ম বর্ষের সুজন আহমদ।

Manual3 Ad Code

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ২য় বর্ষের শাকিল আহমদ ও ইফতার পূর্ব মোনাজাত পরিচালনা করেন দিদার ইবনে তাহের লস্কর।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৫ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930