শিরোনামঃ-

» আগামী ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে

প্রকাশিত: ২৯. মে. ২০১৮ | মঙ্গলবার

Manual3 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এ নির্বাচনের তফসিল ঘোষনা করেন।

Manual8 Ad Code

মঙ্গলবার (২৯ মে) সংবাদ সম্মেলনে (সিইসি) কে এম নুরুল হুদা বলেন- সিলেট ছাড়াও রাজশাহী ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষনার সময় (সিইসি) কে এম নুরুল হুদা জানান- এ তফসিল আগামী ১৩ জুন থেকে কার্যকর হবে।

Manual1 Ad Code

এর আগে সিইসি’র সভাপতিত্বে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ৩ সিটি নির্বাচনের তফসিল ঘোষনার সিদ্ধান্ত নেয়া হয়। সিইসি ঘোষিত তফসিল অনুযায়ী মনোয়নপত্র জমা দেয়ার সময় ১৩ থেকে ২৮ জুন, মনোয়নপত্র বাছাই ১ ও ৭ জুলাই, আপিল ৩ থেকে ৫ জুলাই, আপিলের নিস্পত্তি ৬ থেকে ৮ জুলাই, মনোয়নপত্র প্রত্যাহার ৯ জুলাই ও প্রতীক বরাদ্ধ ১০ জুলাই অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

সিইসি বলেন- ১৩ জুন থেকে প্রতীক বরাদ্ধের আগ পর্যন্ত কোন প্রার্থী নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না।

অনুষ্ঠিতব্য এসব সিটি নির্বাচনে সংসদ সদস্যরা তাদের দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে পারবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি নুরুল হুদা বলেন- আমরা যে আচরণবিধি করেছি তার সংশোধন এখনও হয়নি। সংশোধনী না হওয়া পর্যন্ত এখনো কিছু বলা যাচ্ছে না।

Manual1 Ad Code

আইনী জটিলতার বিষয়ে সিইসি বলেন- আমরা স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে চিঠি পেয়েছি। সীমানা সংক্রান্ত আইনগত কোন জটিলতা নাই।

কমিশনার রফিকুল ইসলাম বলেন- আমরা এমপি’দের প্রচারণার ব্যাপারে যে সংশোধনী এনেছি, তা পর্যালোচনা করা হচ্ছে। পর্যালোচনা  শেষে এটি আইন মন্ত্রনালয়ে ভেটিং এর জন্য পাঠানো হবে। আমরা এটি শেষ করে ১৩ জুনের আগে যদি প্রজ্ঞাপন আকারে জারি করতে পারি, তাহলে এই ৩ সিটিতে এমপি’রা প্রচারণার সুযোগ পাবেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৯৩ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930