শিরোনামঃ-

» মহানগর স্বেচ্ছাসেবক লীগ কোতোয়ালী থানা কমিটির আহবায়ক জাহাঙ্গীর ও সদস্য সচিব সুজন

প্রকাশিত: ২৪. মে. ২০১৮ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর শাখার অন্তর্ভূক্ত কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটি গঠন করেছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খান ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু।

কোতোয়ালী থানায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম আহবায়ক ও মমিনুর রশিদ সুজনকে সদস্য সচিব করে কমিটি ঘোষনা করা হয়।

Manual7 Ad Code

এই থানার অন্তর্ভূক্ত আওয়ামী পরিবারের আগ্রহী নেতৃবৃন্দকে আগামী ৫ জুনের মধ্যে সম্পূর্ণ জীবনবৃত্তান্ত সহ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মোগলাবাজার ও এয়ারপোর্ট থানা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবরে যোগাযোগ করার জন্য আহ্বান করা হলো।

Manual8 Ad Code

বুধবার (২৩ মে) রাতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক এম. কামরুল আই রাসেল প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৯৯৭ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930