শিরোনামঃ-

» বালাগঞ্জে যুবক খুন

প্রকাশিত: ২৪. মে. ২০১৮ | বৃহস্পতিবার


Manual7 Ad Code
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় এক যুবক খুন হয়েছেন। সে উপজেলার হাসামপুর গ্রামে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত হাসান (২৫) হাসামপুর গ্রামের মৃত নজরুল ইসলামের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ মে) রাত ১০ টার দিকে হাসামপুরস্থ নিজ দোকানে বসে ছিলেন হাসান। এসময় একই গ্রামের আব্দুস সবুর পুতুলের ছেলে রাহির সাথে পাওনা টাকা নিয়ে বাকবিতন্ডা হয় হাসানের। এর কিছুক্ষন পরই রাহি ধারালো ছুরি নিয়ে এসে হামলা চালায় হাসানের উপর। উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় রাহি।
গ্রামবাসী গুরুতর আহত অবস্থায় হাসানকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে রাত ১২টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
হত্যাকান্ডের পরপর পুলিশ ঘটনাস্থল থেকে রাহির এক আত্মীয়কে আটক করে থানায় নিয়ে যায়।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৯২৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30