শিরোনামঃ-

» শাহপরান থানা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

প্রকাশিত: ২২. মে. ২০১৮ | মঙ্গলবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর শাখার এক সাধারণ সভায় মহানগরের অন্তর্ভূক্ত শাহপরান থানা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটি গঠন করেছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খান ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এম এ সামাদকে আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক গোলাম হাসান চৌধুরী সাজনকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করেন।

শাহপরান থানার অন্তর্ভূক্ত আওয়ামী পরিবারের আগ্রহী নেতৃবৃন্দকে আগামী ৫ জুন ২০১৮ এর মধ্যে সম্পূর্ণ জীবনবৃত্তান্ত সহ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শাহপরান থানা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবরে যোগাযোগ করার জন্য আহ্বান করা হলো।

Manual7 Ad Code

সোমবার (২১ মে) সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক এম. কামরুল আই রাসেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30