- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
- তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল : মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ
- সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা
- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুক্তিযোদ্ধা দলের পলাশের পদ অব্যাহতি
- সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ
» সিলেট চেম্বার নেতৃবৃন্দের সাথে কাস্টম্স, এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট, সিলেট ও নয়াসড়ক বিজনেস এসোসিয়েশনের নেতৃবৃন্দের মতবিনিময়
প্রকাশিত: ২১. মে. ২০১৮ | সোমবার
স্টাফ রিপোর্টারঃ দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে কাস্টম্স, এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট, সিলেট ও নয়াসড়ক বিজনেস এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২১ মে) দুপুর ১২টায় চেম্বার বোর্ড রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ এর সভাপতিত্বে সভায় কাস্টম্স, এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট, সিলেট এর অতিরিক্ত কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমান বলেন- সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে ভ্যাট বিভাগ কাজ করছে।
সঠিকভাবে ভ্যাট আদায় না হলে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয় না। এ ব্যাপারে ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন। তিনি যেসব ব্যবসায়ীগণ এখনও ইসিআর মেশিন চালু করেননি তাদেরকে ইসিআর মেশিন চালুর অনুরোধ জানান।
এছাড়াও তিনি ভ্যাট স্তর অনুযায়ী ব্যবসায়ীদেরকে নিজ নিজ প্রতিষ্ঠানের ভ্যাট পরিশোধের আহবান জানান। সভায় ব্যবসায়ীগণ ভ্যাট আহরণের লক্ষ্যমাত্রা পূরণের নিয়মিত ভ্যাট প্রদানকারী ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি না করে ভ্যাটের পরিধি আরো বৃদ্ধির অনুরোধ জানান।
ব্যবসায়ীগণ বলেন, বর্তমানে বিদ্যুৎ বিল, দোকান ভাড়া, দোকান ভাড়ার উপর ভ্যাট, কর্মচারীদের বেতন ইত্যাদি খরচ অনেক বেড়ে যাওয়ায় ব্যবসার মুনাফা অনেক কমে গেছে। তার উপর ব্যাংক ঋণের বোঝা ব্যবসায়ীদেরকে বহন করতে হচ্ছে। তাই তারা রাজস্ব আদায়ের ক্ষেত্রে ব্যবসায়ীদের প্রতি সহানুভূতিশীল হওয়ার অনুরোধ জানান।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন- সিলেটের ব্যবসায়ীরা ভ্যাট, ট্যাক্স প্রদানে সবসময় আন্তরিক। রাজস্ব আদায়কারী বিভাগগুলোর সাথে ব্যবসায়ীদের চমৎকার সম্পর্ক রয়েছে। তিনি সহনীয় পর্যায়ে ভ্যাট আদায় ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধার প্রতি লক্ষ্য রাখার জন্য কাস্টম্স, এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
এছাড়াও তিনি বিগত দিনের ন্যায় ব্যবসায়ীদের যেকোন সমস্যা সমাধানে সিলেট চেম্বারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কাস্টম্স, এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট সিলেট এর সহকারী কমিশনার মো. আহসান উল্লাহ, মোহাম্মদ জাকারিয়া, সিলেট চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক এবং ভ্যাট, বাজেট, শুল্ক, কর ও ট্যারিফ সাব কমিটির আহবায়ক মো. হিজকিল গুলজার, পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, নয়াসড়ক বিজনেস এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমেদ সেলিম, ব্যবসায়ী তাহমিদুল হাসান, কবির খান, স্বাধীন আহমদ, নীহার কুমার রায়, হোসেন আহদ, দিলীপ দাস ও কয়ছর আলম।
এসময় উপস্থিত ছিলেন কাস্টম্স, এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট, সিলেট এর কর্মকর্তা নারায়ন সুর, শ্রাবনা আফরিন, বনলতা রায়, শাহ্ বিলকিস আক্তার প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৬২৫ বার
সর্বশেষ খবর
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর