শিরোনামঃ-

» সিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ২১. মে. ২০১৮ | সোমবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজনীতিবিদ, পেশাজীবী, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকদের সম্মানে সিলেটের অনলাইন গণমাধ্যমকর্মীদের সংগঠন সিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

রবিবার (২০ মে) নগরীর দরগাহ গেইটস্থ হোটেল স্টার প্যাসিফিক-এ অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল যেন সকল পেশাজীবীদের মিলনমেলায় পরিনত হয়।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন- সিলেট অনলাইন প্রেসক্লাবরে সভাপতি মুহিত চৌধুরী। সিলেট অনলাইন প্রেসক্লাবরে সহ-সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার’র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- ক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ।

Manual5 Ad Code

সভাপতির বক্তব্যে প্রেসক্লাব সভাপতি কবি মুহিত চৌধুরী বলেন- সিলেট অনলাইন প্রেসক্লাব সিলেটে কর্মরত অনলাইন গণমাধ্যমকর্মীদের প্রতিনিধিত্ব করছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি অনলাইন প্রেসক্লাবের অগ্রযাত্রায় সকলের সর্বাত্নক সহযোগীতা কামনা করেন।

Manual6 Ad Code

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- মহানগর দায়রা জজ মো. মফিজুর রহমান ভূইয়া, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান পিপিএম, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান, স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপ-পরিচালক দেবজিৎ সিনহা, সিলেটের পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, জালালাবাদ সেনানিবাসের ১৭ পদাতিক ডিভিশনের জিওসির প্রতিনিধি মেজর সাদিক জাবেদ, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়াম্যান আশফাক আহমদ, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া জেসমিন মিলি, র‌্যার-৯ এর মিডিয়া অফিসার মনিরুজ্জামান, জেলা পুলিশের মূখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মাহবুবুল আলম, এসএমপির মূখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার মুহম্মদ আব্দুল ওয়াহাব, এডিসি (সিটি এসবি) সুজ্ঞান চাকমা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আশরাফুল হক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১) রেজাউল হাসান কয়েস লোদী, বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য আপ্তাব চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাফুফের সদস্য মাহিউদ্দিন আহমদ সেলিম, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের পরিচালক ফখরুল ইসলাম, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ লালা, সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস, ব্লাস্টের সমন্বয়ক এ্যডভোকেট ইরফান্জ্জুামান চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, সিলেট চেম্বারের পরিচালক ও রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট-এর সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদারুল আলম নবেল, বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট-এর চেয়ারম্যান এনামুল কুদ্দুস চৌধুরী, প্রবাসী লেখক ও সাংবাদিক ফকির ইলিয়াস, সিলেট এক্সপ্রেস ডটকম’র উপদেষ্ঠা সম্পাদক সেলিম আউয়াল, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য সম্পাদক আব্দুল মুকিত অপি, অর্থমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাবেদ সিরাজ, সিলেট জেলা প্রসক্লাবের নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য শেখ আলমগীর হোসেন।

Manual4 Ad Code

এর আগে ইফতার মাহফিলে আগত অতিথিদের অভ্যর্থনা জানান- সিলেট অনলাইন প্রেসক্লাবরে সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কেএ রহিম, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক শিব্বির আহমদ ওসমানী, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক আব্দুল মুহিত দিদার, কার্যকরি পরিষদ সদস্য ফারহানা বেগম হেনা ও জাবেদ আহমদ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930