শিরোনামঃ-

» করিম উল্যা মার্কেটের সম্মুখের রাস্তার ডিভাইডার অপসারণ

প্রকাশিত: ১৭. মে. ২০১৮ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ নগরীর বন্দরবাজারস্থ করিম উল্যাহ মার্কেটের সম্মুখের রাস্তার ডিভাইডার অপসারণ করা হয়েছে।

Manual2 Ad Code

বুধবার (১৬ মে) রাত সাড়ে ১১টায় সেখান থেকে ১৮ ফুট ডিভাইডার অপসারণ করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

Manual4 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

Manual1 Ad Code

ডিভাইডার অপসারণ করায় উল্লাস প্রকাশ করেছেন করিম উল্যাহ সহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা। তারা জানান, এ ডিভাইডার তাদের ব্যবসা-বাণিজ্যে বিরুপ প্রভাব ফেলেছিল। এটি অপসারিত হওয়ায় সে অবস্থা কেটে যাবে।

মেয়র আরিফুল হক চৌধুরী জানান- এ ডিভাইডার অপসারণের ফলে নগরীর বন্দরবাজারসহ আশ-পাশ এলাকার লোকজন সাচ্ছ্যন্দে চলাফেরা করতে পারবেন। পাশাপাশি এর মাধ্যমে রাস্তার উভয় পাশে যানবাহন ইউটার্ণ করতে পারবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫২৪ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930