শিরোনামঃ-

» এরশাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সিলেট জেলা জাপা ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১৬. মে. ২০১৮ | বুধবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান কর্তৃক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সিলেট জেলা জাতীয় পার্টি, স্বেচ্ছাসেবক পার্টি ও ছাত্র সমাজের উদ্যোগে বুধবার (১৬ মে) নগরীর সুরমা মার্কেট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুরমা মার্কেট পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

সিলেট জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব আবুল কালাম তাপাদারের সভাপতিত্বে ও জেলা ছাত্র সমাজ নেতা জয়নুল আবেদীন জয়নালের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জাপা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলার যুগ্ম-আহ্বায়ক সাইফুদ্দিন খালেদ।

Manual6 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা জাপা নেতা মঈনুদ্দিন, স্বেচ্ছাসেবক নেতা মকবুল হোসেন চৌধুরী, জুবের আহমদ, আজিজুর রহমান সবুজ, রেহেনা পারভীন দিনা, দেলওয়ার হোসেন, জীবন আহমদ, জাক্কু, আম্বিয়া, লাভলু, সুমন আহমদ।

এছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- খায়রুল ইসলাম, সোহাগ হোসেন, জামাল আহমদ, মনতাজ আলী, লুৎফুর রহমান, ফরহাদ হোসেন, জামিল আহমদ, নাহিদ আহমদ, জসিম উদ্দিন, সুফিয়ান আহমদ, ইরশাদ আলী প্রমুখ।

Manual6 Ad Code

সমাবেশে বক্তারা বলেন- মাহমুদুর রহমান কর্তৃক হুসেইন মুহম্মদ এরশাদকে নিয়ে যে অপপ্রচার করা হয়েছে তা প্রত্যাহার না করলে সিলেট থেকে জাতীয় পার্টি এবং স্বেচ্ছাসেবক পার্টি সহ অঙ্গসংগঠনের নেতৃত্বে কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৯৩ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930