শিরোনামঃ-

» নিসচা সিলেট মহানগরের মাটির ব্যাংক উদ্বোধন

প্রকাশিত: ১৪. মে. ২০১৮ | সোমবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ নিরাপদ সড়ক চাই নিসচা সিলেট মহানগরের উদ্যোগে রবিবার (১৩ মে) সন্ধ্যা ৭টায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে সড়ক দুর্ঘটনায় আহতদের সাহায্যার্থে মাটির ব্যাংক উদ্বোধন ও সদস্যদের মধ্যে শপথ গ্রহণ ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি রোটারিয়ান এম ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এসএমপি উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) তোফায়েল আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য মো. জহিরুল ইসলাম মিশু, টিআই হাবিবুর রহমান হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমদ বলেন- সড়ক দুর্ঘটনা রোধে নিসচা সিলেট মহানগর শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে যা সত্যিই প্রশংসার দাবিদার। সড়ক দুর্ঘটনায় আহতদের পাশে সমাজের সকল নাগরিকদের এগিয়ে আসতে হবে। আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখে মানুষের যাত্রা নিশ্চিত করতে এসএমপি ট্রাফিক ও নিসচা মহানগর শাখা যৌথভাবে সচেতনামূলক প্রোগ্রাম পরিচালনা করবে।

Manual7 Ad Code

নিসচা সিলেট মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- নিসচা সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ইমানুর রশিদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, জুমান আহমদ, অর্থ সম্পাদক মিয়া মোহাম্মদ রুস্তম মাসুদ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক দিলোয়ার হোসেন, আইন বিষয়ক সম্পাদক আতিকুর রহমান মুন্না, দুর্ঘটনা ও অনুসন্ধ্যান সম্পাদক সুহেল চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক আল আমিন খান, যুব বিষয়ক সম্পাদক মাসুদুজ্জামান তাপাদার মুক্তার, প্রকাশনা সম্পাদক মো. আশিক আহমদ, মহিলা সম্পাদিকা লসমী তালুকদার, সদস্য পরিমল পাল, সানওয়ার হোসেন, জয়নুল আমিন, শাহ আল আমিন, আজিজ চৌধুরী, ইয়াসিন আরাফাত সুমন, আবু মাহমুদ, সাকির হোসেন, মহেষ ঘোষ, মনির চৌধুরী, তছির মিয়া, মনির চৌধুরী, আব্দুল আজিজ রাসেল, কবির আহমদ, সাদিকুর রহমান সুহেল, ডা. মাওলান লোকমান হেকিম, সুহেল আহমদ প্রমুখ।

Manual6 Ad Code

সভায় সদস্যদের মধ্যে শপথ বাক্য পাঠ করান নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-িসাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম মিশু। পরে প্রধান অতিথি মাটির ব্যাংকে নিজের টাকা রেখে কার্যক্রমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930