শিরোনামঃ-

» এসএমসিসিআই’র উদ্যোগে জার্নিমেকার জবস এর সহযোগীতায় “Training On Sales Management” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ১০. মে. ২০১৮ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর উদ্যোগে এবং জার্নিমেকার জবস এর সহযোগীতায় “Training On Sales Management” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

আগামী শনিবার (১২ মে) জেলরোডস্থ আনন্দ টাওয়ারের ১০ম তলায় বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সিলেটের ব্যবসায়ীদের ব্যবসায়ীক দক্ষতাবৃদ্ধি, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে এবং বিক্রয় ব্যবস্থাপনার বিভিন্ন প্রতিকুলতা দুরীকরণ সহ দক্ষ বিক্রয় প্রতিনিধি হিসাবে প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রশিক্ষণ প্রদান করবেন বিদ্যুৎ কান্তি দাশ, এমবিএ-আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

Manual7 Ad Code

প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহনে আগ্রহীকে অফিস চলাকালীন সময়ে জেল রোডস্থ, আনন্দ টাওয়ার ১০ তলায় এসএমসিসিআই এর অফিসে মোবাইল নং- ০১৭৩৩৩৩৮১২৪ কোর্স ফি ৫০০/=(পাঁচশত টাকা) প্রদান করে নাম তালিকাভুক্ত করার আহবান করা হইল।

Manual7 Ad Code

আসন সংখ্যা সীমিত। প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষনার্থীদের সনদপত্র প্রদান করা হবে।

এক প্রেস বার্তায় এসএমসিসিআই এর সভাপতি হাসিন আহমদ বলেন- আমরা আশা করছি এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনের ফলে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে এবং বিক্রয় ব্যবস্থাপনার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পাবে এবং দক্ষ বিক্রয় প্রতিনিধি তৈরী হবে এবং সিলেটের ব্যবসার পরিধি বৃদ্ধি পাবে।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬০১ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930